ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

অপারেশন সিঁদুর সিনেমা নিয়ে ভিকি-অক্ষয়ের ঝগড়া, টুইঙ্কেলের ব্যঙ্গ!

  • আপলোড সময় : ২১-০৫-২০২৫ ০৭:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৫ ০৭:০৮:৩৮ অপরাহ্ন
অপারেশন সিঁদুর সিনেমা নিয়ে ভিকি-অক্ষয়ের ঝগড়া, টুইঙ্কেলের ব্যঙ্গ!
‘অপারেশন সিঁদুর’ নিয়ে বলিউডে নাকি চলছে দড়ি টানাটানি! আর সেই টানাটানির কেন্দ্রে রয়েছেন অক্ষয় কুমার ও ভিকি কৌশল। দুই তারকার মধ্যে সিনেমাটি নিয়ে মনোমালিন্য—এই খবর ছড়িয়ে পড়তেই মুখ খুললেন অক্ষয়ের স্ত্রী, অভিনেত্রী ও লেখিকা টুইঙ্কেল খান্না। অবশ্য, টুইঙ্কেলের ভঙ্গিমা চেনা! ব্যঙ্গ আর রসবোধ মিশিয়ে ঠাট্টার সুরেই জানিয়ে দিলেন সবটা।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের প্রত্যাঘাত নিয়ে বলিউডে একাধিক নির্মাতা সিনেমা তৈরির তোড়জোড় করছেন। ‘অপারেশন সিঁদুর’ ঠিক তেমনই এক সিনেমা। পোস্টার প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু, সঙ্গে চলে আসে গুঞ্জন—এই ছবিতে অভিনয় নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছেন বলিউডের দুই প্রজন্মের তারকা, অক্ষয় কুমার ও ভিকি কৌশল।

একদিকে অক্ষয়কে ধরা হচ্ছে মনোজ কুমারের যোগ্য উত্তরসূরী হিসেবে, অন্যদিকে ভিকি ইতোমধ্যেই ‘উড়ি’, ‘সর্দার উধম’, ‘ছাবা’র মতো দেশাত্মবোধক সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। ফলে, কে করবেন ‘অপারেশন সিঁদুর’?—এই প্রশ্ন ঘিরেই শুরু নেটদুনিয়ার আলোচনা-সমালোচনা।

আর এই নিয়েই ব্যঙ্গ করলেন টুইঙ্কেল। সোশ্যাল মিডিয়ায় লেখেন,

‘সোশ্যাল মিডিয়ার যুগে সত্যি-মিথ্যে আলাদা করা খুব কঠিন। আমি যখন শুনলাম অক্ষয় নাকি এই সিনেমার জন্য ভিকির সঙ্গে ঝগড়া করেছে, সঙ্গে সঙ্গে ওকে ফোন করলাম। বললাম, তুমি নাকি অপারেশন সিঁদুর নিয়ে ভিকি কৌশলের সঙ্গে ঝগড়া করছো? অক্ষয় কোনোরকমে দম ফেলে বলল—আরে এসব ভুয়া খবর! আমার পা পুড়েছে, রাখো, পরে ফোন করছি। আমি ভাবলাম, ফোন রাখার জন্য অন্য কোনো অজুহাতও দিতে পারত!’

পরে টুইঙ্কেল জানান, অক্ষয় যখন বাড়ি ফেরেন, তখন দেখা যায়, শুটিংয়ের সময় সত্যিই তার পায়ে আগুন লেগেছিল। এরপর লেখেন—‘এত ভুয়া তথ্য চারদিকে, কোনটা বিশ্বাস করব আর কোনটা নয়—বোঝা দায়!’

এক কথায়, ‘অপারেশন সিঁদুর’ নিয়ে অক্ষয় বনাম ভিকি দ্বন্দ্বের গুঞ্জনকে এক ঝলকেই উড়িয়ে দিলেন টুইঙ্কেল খান্না—তাও আবার তার চিরচেনা ব্যঙ্গাত্মক ঢঙে!

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা