ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

চুক্তি নবায়ন, বার্সা ডাগআউটে আরও দুই মৌসুম হ্যান্সি ফ্লিক

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:০৩:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:০৩:১০ অপরাহ্ন
চুক্তি নবায়ন, বার্সা ডাগআউটে আরও দুই মৌসুম হ্যান্সি ফ্লিক
দারুণ এক মৌসুম কাটানোর পর বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের সঙ্গে চুক্তি নবায়ন করেছে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

লা লিগা, কোপা দেল রে আর স্প্যানিশ সুপার কাপ—ঘরোয়া ফুটবলে তিনটি শিরোপা জিতিয়ে সমর্থকদের আস্থা ফিরে দিয়েছেন ফ্লিক। গত মৌসুমের শেষটা কিছুটা এলোমেলো থাকলেও নতুন বছরের শুরুতে চিত্র পুরোপুরি বদলে দেন এই জার্মান কোচ। জানুয়ারিতে রিয়াল মাদ্রিদকে গুড়িয়ে সুপার কাপ জয়ের পর টানা সাফল্য আসে লিগ ও কোপায়।

চলতি মৌসুমে চারটি এল ক্লাসিকো খেলেছে বার্সা, জিতেছে সব কটিতেই। ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ছন্দে থাকলেও সেমিফাইনালে রোমাঞ্চকর লড়াইয়ে ইন্টার মিলানের কাছে হেরে বিদায় নেয় তারা।

বার্সেলোনার বিবৃতিতে বলা হয়, “হ্যান্সি ফ্লিক তার প্রথম মৌসুমেই সমর্থকদের আশার আলো দেখিয়েছেন। বিশ্বাস এনে দিয়েছেন, শিরোপা এনে দিয়েছেন এবং বার্সাকে ইউরোপের বড় হুমকিতে পরিণত করেছেন।”

আগামী রোববার (২৫ মে) অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ। ম্যাচ শেষে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা থাকলেও, তার আগেই ক্লাব নিশ্চিত করেছে—আগামী আরও দুই বছর ডাগআউটে থাকছেন ফ্লিক।

ফ্লিকের অধীনে এখন পর্যন্ত বার্সেলোনার ম্যাচ সংখ্যা ৫৪টি। এর মধ্যে জয় ৪৩টি। জয় হার ৭৩ শতাংশ, যা লুইস এনরিকের পর অভিষেক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ