ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

রিভিউ না নেওয়ায় কপাল পুড়ল সৌম্যর

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৫:৪২:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৫:৪২:৩৩ অপরাহ্ন
রিভিউ না নেওয়ায় কপাল পুড়ল সৌম্যর
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ দল মিশ্র শুরুর ইঙ্গিত দিয়েছে। ওপেনার তানজিদ হাসান তামিম আক্রমণাত্মক শুরু করলেও বেশিক্ষণ টিকতে পারেননি।

চার ও ছক্কা হাঁকিয়ে রানের গতি বাড়ানোর পর আল্লাহ গজনফরের বলে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। তানজিদের বিদায়ের পর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ভালোভাবে ইনিংস সামলান এবং ৯৯ রানের জুটি গড়েন। পাওয়ার প্লেতে বাংলাদেশ সংগ্রহ করে ৫৯ রান, যা আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম সেরা সূচনা।

তবে দুর্ভাগ্যজনকভাবে ১৯তম ওভারে রশিদ খানের বলে আউট হন সৌম্য সরকার। আম্পায়ার তাকে এলবিডব্লিউ আউট দিলে রিভিউ না নেওয়ায় ৩৫ রানে ফিরতে হয় তাকে, যদিও রিপ্লেতে দেখা যায় রিভিউ নিলে তিনি বেঁচে যেতে পারতেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৯ ওভারে ২ উইকেটে ১০০ রান। 

বাংলাদেশ দলের একাদশে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে। মুশফিকুর রহিমের পরিবর্তে অভিষেক হয়েছে জাকের আলীর এবং রিশাদ হোসেনের জায়গায় এসেছেন নাসুম আহমেদ। প্রায় ১৮ বছর পর এই ম্যাচে বাংলাদেশ মাঠে নেমেছে সাকিব, তামিম ও মুশফিক ছাড়া, যা দলটির জন্য ভিন্ন এক অভিজ্ঞতা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা