ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাজার রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের পরবর্তী আপিল শুনানি সোমবার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:২৮:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:২৮:২০ অপরাহ্ন
সাজার রায়ের বিরুদ্ধে জুবাইদা রহমানের পরবর্তী আপিল শুনানি সোমবার
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তিন বছরের কারাদণ্ড বাতিল চেয়ে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের করা আপিলের প্রথম দিনের শুনানি শেষ হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার (২৬ মে) দিন ধার্য করেন।

শুনানিকালে জুবাইদা রহমানের আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান বলেন, “মামলার কোথাও বলা হয়নি যে, ডা. জুবাইদা রহমান অসাধু উপায়ে সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।”

এর আগে গত ১৪ মে হাইকোর্ট তার আপিল শুনানির জন্য গ্রহণ করেন। পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে জামিন দেন আদালত। সেইসঙ্গে মামলায় দেয়া অর্থদণ্ডাদেশও স্থগিত করা হয়।

উল্লেখ্য, ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান ও জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এই মামলায় ২০২৩ সালের ২ আগস্ট বিচারিক আদালত রায় দেন। রায়ে দুদকের আনা দুই ধারাতেই তারেক রহমানকে ৯ বছর এবং জুবাইদা রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাদের আর্থিক জরিমানাও করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা