ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৩:১৪:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৩:১৪:১৭ অপরাহ্ন
পঞ্চগড় সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ২১ জনকে পুশ ইন
ভারত থেকে নারী-শিশুসহ ২১ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২২ মে) ভোর ৪টার দিকে পঞ্চগড় সদর উপজেলার জয়ধরভাঙ্গা বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

খবর পেয়ে তাদের আটক করে বিজিবি। আটককৃতদের মধ্যে রয়েছে ১৩ জন শিশু, ৬ জন নারী ও ২ জন পুরুষ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং দীর্ঘদিন ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ২১ মে ভারতীয় পুলিশ তাদের গুজরাট থেকে আটক করে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে। এরপর বৃহস্পতিবার রাত ২টার দিকে টিয়াপাড়া বড়বাড়ি সীমান্ত গেট দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ ইন করে।

আটককৃতদের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় পাসপোর্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, “ঘটনার পরপরই বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা