ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৩:৪৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৩:৪৭:৪৭ অপরাহ্ন
চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ
চীনের আনহুই প্রদেশে অবস্থিত ৬০০ বছরের পুরোনো ঐতিহাসিক ড্রাম টাওয়ারের ছাদ ধসে পড়েছে। সোমবার (১৯ মে) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফেংইয়াং কাউন্টিতে এ ঘটনা ঘটে।

রাজধানী বেইজিং থেকে প্রায় ২০০ মাইল দূরের এ প্রাচীন স্থাপনাটি মিং রাজবংশের আমলে, ১৩৭৫ সালে নির্মিত হয়েছিল। চীনের জনপ্রিয় পর্যটন আকর্ষণগুলোর একটি এই ড্রাম টাওয়ার।

ভবন ধসের সময়ের ভিডিও ধরা পড়ে এক প্রত্যক্ষদর্শীর ক্যামেরায়, যেখানে দেখা যায় ছাদের পূর্ব পাশের টালিগুলো একে একে খসে পড়ছে। তবে সৌভাগ্যক্রমে, সেই মুহূর্তে ভবনের আশপাশে থাকা পর্যটকরা সবাই নিরাপদ দূরত্বে ছিলেন, ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ড্রাম টাওয়ারটি সর্বশেষ বড় সংস্কার করা হয়েছিল ১৯৯৫ সালে। কিছুদিন আগে আবারও ভবনটির সংস্কার কাজ শুরু হওয়ায় সেটি জনসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ ছিল। স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে ভবন ধসের কারণ জানতে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা