ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

২২ বছর পর টেস্টে মুখোমুখি ইংল্যান্ড-জিম্বাবুয়ে

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৩:৫১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৩:৫১:১৫ অপরাহ্ন
২২ বছর পর টেস্টে মুখোমুখি ইংল্যান্ড-জিম্বাবুয়ে
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর ফের টেস্ট মঞ্চে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে। সর্বশেষ ২০০৩ সালে জিম্বাবুয়ের ইংল্যান্ড সফরে দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল দুই দল।

বৃহস্পতিবার (২২ মে) বাংলাদেশ সময় বিকেল ৪টায় নটিংহামের ট্রেন্ট ব্রিজে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই টেস্ট ম্যাচ। চারদিনের এই টেস্ট ঘিরে দুই দলে বইছে বাড়তি উত্তেজনা।

সর্বশেষ সিরিজে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ইংলিশরা। তবে এবার ইতিহাস গড়তে চায় রোডেশিয়ানরা। অধিনায়ক ক্রেইগ আরভিন বলেন, “দীর্ঘ ২২ বছর পর আমরা ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছি। দল জয়ের জন্য মুখিয়ে আছে। এবার আমরা নতুন ইতিহাস গড়তে চাই।”

যদিও টেস্ট র‌্যাংকিংয়ে ১২ নম্বরে থাকা জিম্বাবুয়েকে হালকাভাবে নিচ্ছে না ইংল্যান্ড। ইংলিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম বলেন, “জিম্বাবুয়ে সর্বশেষ সিরিজে ভালো খেলেছে। তারা বিপজ্জনক প্রতিপক্ষ হতে পারে। তাই আমরা সতর্ক থাকব এবং পরিকল্পনা অনুযায়ী খেলব।”

ইংল্যান্ড একাদশ:
বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ (উইকেটরক্ষক), গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জশ টাং ও শোয়েব বশির।

জিম্বাবুয়ে স্কোয়াড:
ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারেন, ট্রেভর গোয়ান্ডু, ক্লাইভ মাদান্ডে, ওয়েসলি মাধেভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান ন্যামহুরি, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, তাফাদজাওয়াও সিগা, নিকোলাস ওয়েলচ ও সিন উইলিয়ামস।

উল্লেখ্য, এর আগে তিনবার টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে এই দুই দল—১৯৯৬, ২০০০ ও ২০০৩ সালে। মোট ৬ টেস্টে ৩টি জিতেছে ইংল্যান্ড, বাকি ৩টি ড্র হয়েছে। এখনও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পায়নি জিম্বাবুয়ে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা