ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

ম্যাচ হারের পর দর্শকদের সঙ্গে তর্কে জড়ালেন শামীম

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৪:১৮:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৪:১৮:৫২ অপরাহ্ন
ম্যাচ হারের পর দর্শকদের সঙ্গে তর্কে জড়ালেন শামীম
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে শুরু করেছিল বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ। তবে পরের দুই ম্যাচ জিতে সিরিজ জিতে নিয়েছে মোহাম্মদ ওয়াসিমের দল। আইসিসির সহযোগী এই সদস্যের কাছে সিরিজ হারে বাংলাদেশি দর্শকরা বেশ হতাশ ছিলেন। সেই হতাশা থেকেই ক্রিকেটারদের সঙ্গে গ্যালারিতে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছে।

গতকাল শারজাহতে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬২ রান করে। জবাবে খেলতে নেমে আরব আমিরাত ৩ উইকেট হারিয়ে ৫ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয়। ফলে ২-১ ব্যবধানে সিরিজ হারে স্বাগতিকরা।

হারের পর বাংলাদেশি সমর্থকরা ক্ষুব্ধ ছিলেন। আরব আমিরাতে প্রচুর বাংলাদেশি প্রবাসী থাকায় গ্যালারিতেও তাদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। ম্যাচ শেষে কয়েকজন দর্শক ক্রিকেটারদের উদ্দেশ্য করে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে দর্শকদের এমন আচরণে মেজাজ হারান শামীম পাটোয়ারী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়েরা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরছিলেন, তখন এক দর্শক বাজে ভাষায় কথা বলেন। অন্য ক্রিকেটাররা মাথা নিচু করে চলে গেলেও শামীম তার জবাব দেন। তিনি গ্যালারির দিকে ইঙ্গিত করে সেই দর্শককে নিচে নামার আহ্বান জানান।

শামীমের এমন প্রতিক্রিয়ায় গ্যালারির অনেক দর্শক ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে থাকেন। তখন তানজিম হাসান সাকিব এসে শামীমকে ড্রেসিংরুমের দিকে নিয়ে যান।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা