ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করলেন ইশরাক

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:২৪:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:২৪:১৪ অপরাহ্ন
৪৮ ঘণ্টার জন্য আন্দোলন স্থগিত করলেন ইশরাক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ না পড়াতে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। এ রায়ের পর ৪৮ ঘণ্টার জন্য আন্দোলন কর্মসূচি স্থগিত করেছেন ইশরাক।বৃহস্পতিবার (২২ মে) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে কর্মী-সমর্থকদের অবস্থান কর্মসূচিতে পৌঁছান ইশরাক। পরে তিনি ৪৮ ঘণ্টার জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।তবে ইশরাক এ সময় ঘোষণা করেন, ‌‘২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।








 
তিনি আরও জানান, আন্দোলন চালিয়ে যাওয়ায় তারেক রহমান নেতাকর্মীদের ধন্যবাদ দিয়েছেন।এ সময় আদালতের রায় বাস্তবায়নের জোর দাবি জানানোর পাশাপাশি দুই উপদেষ্টার পদত্যাগের যে দাবি সেটি চলমান থাকবে বলেও জানান ইশরাক। 
 





এরআগে, ইশরাকের শপথ বিষয়ে উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 





তিনি বলেন, ‘বিচার বিভাগের উচ্চ আদালত আইনের প্রতি সম্মান দেখিয়ে যেটা হওয়া উচিত সেই ধরনের রায় দিয়েছেন। এটা নিঃসন্দেহে গণতন্ত্রের আরেকটা বিজয় হয়েছে।’
 

 
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যেহেতু আদালতে এ বিষয়ে রায় হয়েছে, জনগণের বিজয় হয়েছে। এখন আর সেইভাবে সড়ক অবরোধ করে না রেখে.. আশা করা যায় সরকারের সুমতি হবে… তারা ইশরাককে শপথ দেয়ার ব্যবস্থা নেবে। আর তারা (নেতাকর্মী-সমর্থকরা) জনগণের স্বস্তির জন্য রাস্তা থেকে সরে যাবেন।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা