ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে

বোরকা নিষিদ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে, মুখ ঢাকলেই জরিমানা

  • আপলোড সময় : ০৯-১১-২০২৪ ০৬:১০:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১১-২০২৪ ০৬:১০:১৭ অপরাহ্ন
বোরকা নিষিদ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে, মুখ ঢাকলেই জরিমানা
সুইজারল্যান্ডে আগামী ২০২৫ সালের জানুয়ারি থেকে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে, যার আওতায় জনসম্মুখে মুখ ঢাকা অবস্থায় বের হলে প্রতি ঘটনার জন্য প্রায় ১,১৫০ ডলার জরিমানা করা হবে। এ আইনটি বোরকা বা অন্যান্য মুখ ঢাকার পোশাকের বিরুদ্ধে বিশেষভাবে কার্যকর হবে, যা ২০২১ সালে গণভোটে অধিকাংশ ভোটারের সমর্থনে পাস হয়েছিল।

নতুন আইন অনুযায়ী, মুখ ঢাকার এই নিষেধাজ্ঞা বিমানবন্দর, কূটনৈতিক, এবং ধর্মীয় স্থানগুলোতে প্রযোজ্য হবে না। তাছাড়া স্বাস্থ্যগত, আবহাওয়ার কারণে, এবং ঐতিহ্যবাহী প্রয়োজন হলে মুখ ঢেকে রাখার অনুমতি থাকবে। কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন বিনোদনমূলক কার্যক্রম, বিজ্ঞাপন, এবং ব্যক্তিগত সুরক্ষার জন্যও মুখ ঢাকার অনুমতি দেওয়া হবে, তবে সেক্ষেত্রে পূর্বানুমতি নিতে হবে।

মুসলিম সংগঠনগুলো এই নিষেধাজ্ঞার সমালোচনা করেছে এবং এটি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ বলে অভিহিত করেছে। এ আইনটির প্রচলন সেই গোষ্ঠীর উদ্যোগে হয়েছে, যারা ২০০৯ সালে সুইজারল্যান্ডে নতুন মিনার নির্মাণের ওপরও নিষেধাজ্ঞা আরোপের জন্য প্রচারণা চালিয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী

যে দোয়া পাঠ করলে মিলবে উত্তম জীবনসঙ্গী