ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬ , ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড চীনের দালিয়ান থেকে বুলেট ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনব: শিক্ষামন্ত্রী শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর, গুরুত্ব পাবে যেসব বিষয়

বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী-সন্তান

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:৩৬:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:৩৬:৫৪ অপরাহ্ন
বাপ্পা মজুমদারের বাসায় আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন স্ত্রী-সন্তান
বনানীর নিজ বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। বৃহস্পতিবার (২২ মে) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি, তার স্ত্রী অভিনেত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই কন্যাসন্তান।

বাপ্পা মজুমদার গণমাধ্যমকে জানান, ঘটনার সময় বাসায় অবস্থান করছিলেন তিনি নিজে, স্ত্রী তানিয়া হোসাইন এবং তাদের দুই মেয়ে। হঠাৎ করে ইন্টারকমে সতর্কবার্তা আসে, তখনই বাসা ছেড়ে বের হওয়ার চেষ্টা করেন তারা। কিন্তু এরই মধ্যে চারদিক ঘন ধোঁয়ায় ঢেকে যায়, পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে।

বাপ্পা বলেন, “চারপাশে কিছুই দেখা যাচ্ছিল না। ধোঁয়া আর আগুনের তাপে নিশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমরা কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকি। বুঝে উঠতে পারছিলাম না কী করব। পরিবার নিয়ে খুব ভয় পেয়েছিলাম। এখনও সেই আতঙ্ক কাটিয়ে উঠতে পারিনি।”

ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন বাপ্পা মজুমদার। সেখানে তিনি লেখেন, “অল্পের জন্য রক্ষা পেয়েছি। আমরা সবাই নিরাপদে আছি। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অশেষ ধন্যবাদ।”

বাপ্পার এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় তার ভক্ত, সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকেই সামাজিক মাধ্যমে তাকে ও তার পরিবারের প্রতি শুভকামনা ও দোয়া জানিয়েছেন।
 

কমেন্ট বক্স
আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ

আমি প্রথম ‘বলির পাঁঠা’ হতে পারি, কিন্তু শেষ নই : মাহফুজ