ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

হুতির ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ছুটল ১০ লাখ ইসরাইলি!

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৫:৫০:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৫:৫০:৩৮ অপরাহ্ন
হুতির ক্ষেপণাস্ত্র হামলা, মধ্যরাতে আশ্রয়কেন্দ্রে ছুটল ১০ লাখ ইসরাইলি!
ইসরাইলকে লক্ষ্য করে বৃহস্পতিবার (২২ মে) দুটি ‘ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র’ ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র দুটি প্রতিহত করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী।হামলায় সরাসরি আহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। যদিও একটি জরুরি পরিষেবা জানিয়েছে, প্রথম ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে এক ব্যক্তি আহত হয়েছেন।



 

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল বলছে, প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বুধবার দিবাগত রাত ৩টার দিকে। যার ফলে তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ওঠে, প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হন প্রায় ১০ লাখ বাসিন্দা। 
 

 

প্রতিবেদন মতে, সাইরেন বাজানোর প্রায় চার মিনিট আগে বাসিন্দাদের কাছে একটি আগাম সতর্কবার্তা পাঠানো হয়েছিল। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে সতর্ক করা হয়েছিল তাদের ফোনে একটি পুশ নোটিফিকেশন পাঠানোর মাধ্যমে। 
 

 
ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ক্ষেপণাস্ত্রটি (প্রথমে ছোড়া) প্রতিহত করেছে। 
 


তবে বৃহস্পতিবার দুপুরের কিছুক্ষণ আগে, হুতিরা ইসরাইলে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে জানা যায়। সেটিও প্রতিহতের দাবি করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র ছোড়ায় সাইরেন বাজে জেরুজালেম, দক্ষিণ পশ্চিম তীরের জনবসতিপূর্ণ এলাকায়। 
 



প্রথম হামলার দায় স্বীকার করে হুতি গোষ্ঠী জানিয়েছে, তারা বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। 
 



সূত্র: টাইমস অব ইসরাইল

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা