ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন আনচেলত্তি: রোনালদিনহো

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০৬:২৯:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০৬:২৯:৪১ অপরাহ্ন
ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবেন আনচেলত্তি: রোনালদিনহো
সেই ২০০২ সালের পর থেকে বিশ্বকাপের ট্রফি অধরাই রয়ে গেছে ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের খেলা এখন আর আগের মতো চোখ জুড়ানো সাম্বা নাচ নয়, বরং বড় মঞ্চে ব্যর্থতার ধারাবাহিকতায় হতাশ ভক্তরাও। এমন সময়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বড় সিদ্ধান্ত নিয়েছে—দায়িত্ব দিয়েছে ক্লাব ফুটবলের ইতিহাসের অন্যতম সফল কোচ কার্লো আনচেলত্তিকে।

ইতালিয়ান এই কোচের নিয়োগ নিয়ে আলোচনার শেষ নেই। এবার সেই তালিকায় নাম লেখালেন ব্রাজিলের ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের প্রাণভোমরা, কিংবদন্তি রোনালদিনহো।

সম্প্রতি স্প্যানিশ ক্রীড়ামাধ্যম মার্কা-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে অকপটে নিজের মত জানান তিনি। কথা বলেন বর্তমান ফুটবল, বার্সেলোনা, ভিনিসিয়ুস জুনিয়র, লামিনে ইয়ামাল এবং আনচেলত্তির সেলেসাও অধ্যায় নিয়েও।

সাক্ষাৎকারে রোনালদিনহোর কাছে জানতে চাওয়া হয়, আনচেলত্তিকে ব্রাজিলের কোচ হিসেবে কেমন লাগছে? উত্তরে সাবেক এই উইঙ্গার বলেন,
“খুবই পছন্দ। আমরা একসঙ্গে কাজ করেছি, ভালোভাবে জানি তাকে। ব্রাজিল ফুটবল ফেডারেশনের (সিবিএফ) দারুণ সিদ্ধান্ত এটা। আমি আশাবাদী, ও বিশ্বকাপ এনে দিতে পারবে।”

আনচেলত্তিকে নিয়ে আলোচনা চলছিল বেশ কিছু দিন ধরেই। যদিও রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ সালের জুন পর্যন্ত চুক্তি থাকায় সব জল্পনা ঝিমিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত চলতি মাসের ১২ তারিখ আনুষ্ঠানিক ঘোষণা দেয় সিবিএফ—ইতিহাসে প্রথমবারের মতো একজন বিদেশি কোচ হিসেবে ব্রাজিলের দায়িত্ব নিচ্ছেন কার্লো আনচেলত্তি।

আগামী ২৬ মে আনচেলত্তির আনুষ্ঠানিক পথচলা শুরু হবে ব্রাজিলের ডাগআউটে। তার আগে ৬ জুন ইকুয়েডর এবং ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাওরা। এরপর সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।

ছয় নম্বর বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আনচেলত্তির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন দল গোছানো। তবে সাবেকদের এমন আস্থা ও প্রশংসা তার পথচলাকে নিঃসন্দেহে কিছুটা সহজ করে তুলবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে