ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারালো হার্ভার্ড

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১০:৪৫:৪৯ পূর্বাহ্ন
বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারালো হার্ভার্ড

আর কোনো বিদেশি শিক্ষার্থী ভর্তি করতে পারবে না যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যেতে হবে অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদেরও। তা না হলে হারাতে হবে অভিবাসীর বৈধতা।এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানটির বিদেশি শিক্ষার্থীদের ভর্তির ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করলো ট্রাম্প প্রশাসন।বৃহস্পতিবার (২২ মে) এক বিবৃতিতে বিষয়টি জানায় মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। এছাড়াও, অন্যান্য কলেজের বিরুদ্ধে এমন কঠোর পদক্ষেপের হুমকি দেয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।


 

হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, সেক্রেটারি ক্রিস্টি নোয়েম ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে হার্ভার্ডের স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম (এসইভিপি) সার্টিফিকেশন বাতিল করার নির্দেশ দিয়েছেন।নোয়েম হার্ভার্ডের বিরুদ্ধে সন্ত্রাস, ইহুদি-বিদ্বেষ ও চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে সমন্বয় করার অভিযোগ তুলেছেন। হার্ভার্ড এই সিদ্ধান্তকে ‘অবৈধ ও প্রতিশোধমূলক’ বলে আখ্যায়িত করে হাজার হাজার ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।





তবে সুযোগটি ফিরে পাওয়ার জন্য প্রভাবশালী এই শিক্ষা প্রতিষ্ঠানকে বেশ কিছু শর্ত জুড়ে দিয়েছে মার্কিন প্রশাসন। বিগত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়টিতে বিদেশি শিক্ষার্থীদের সংঘটিত সকল সহিংস কর্মকাণ্ডের তথ্য সরবরাহ করতে হবে ট্রাম্প প্রশাসনকে। দিতে হবে সংশ্লিষ্ট ছবি, ভিডিও অথবা অডিও প্রমাণ। এর জন্য প্রতিষ্ঠানটিকে ৭২ ঘণ্টার সময় বেধে দিয়েছে প্রশাসন।




ইসরায়েলবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি সরকারের সঙ্গে হার্ভার্ড কর্তৃপক্ষের বিবাদ চরমে পৌঁছায়। বর্তমানে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দেশের প্রায় সাত হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এই সিদ্ধান্ত তাদের ওপর নিশ্চিত প্রভাব ফেলবে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা