ঢাকা , শনিবার, ১১ এপ্রিল ২০২৬ , ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর পুলিশের মাথা ফাটিয়ে পালালেন আসামি, দিতে হলো চার সেলাই শাহজালালে ৮৩ লাখ টাকার স্বর্ণ ও ৯ হাজার ডলারসহ হজ কাফেলার মোয়াল্লেম গ্রেপ্তার পাওনা টাকা দিতে ডেকে নিয়ে যুবককে হত্যা এত এত রসগোল্লা খায়, তবুও মোটা হয় না: জয়াকে নিয়ে প্রসেনজিৎ গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেলো দেড় বছরের শিশুর মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন’ উঠে যান ৭ হাজার ফুট উঁচু দুর্গম পাহাড়ে, যেভাবে ইরানে লুকিয়ে ছিলেন মার্কিনসেনা রায়ে অসন্তুষ্ট আবু সাঈদের বাবা বললেন, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল মোবাইলে কথা বলতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে কমে যাচ্ছে সাপ্তাহিক ছুটি আবু সাঈদ হত্যা মামলায় কার কার কী সাজা হলো এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা মারা গেছেন হাদি হত্যা মামলায় প্রধান আসামি অস্ত্র মামলায় ফয়সাল করিমের ১০ বছরের কারাদণ্ড বন্ধুর বিয়েতে দুই লিটার অকটেন উপহার ভাত রান্নায় দেরি হওয়ায় স্ত্রীর গায়ে গরম মাড়, স্বামী গ্রেপ্তার সংরক্ষিত নারী আসন: হিসেবনিকেশে কোন জোট পাচ্ছে কত আসন

সাকিবের উইকেট পাওয়ার দিনে টিকে রইলো লাহোর

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:১৮:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১১:২২:০৭ পূর্বাহ্ন
সাকিবের উইকেট পাওয়ার দিনে টিকে রইলো লাহোর

বাংলাদেশের তিন জন ক্রিকেটারকে (সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেন) দলে নিয়েছে লাহোর কালান্দার্স। তবে একাদশে সুযোগ পেলেন কেবল এক সময়ের নাম্বার ওয়ান অলরাউন্ডার। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচ এলিমিনেটরে করাচি কিংসের বিপক্ষে এক ওভারে চমৎকার বোলিংও করেছেন সাকিব। এরপর অবশ্য আর বোলিং পাননি।তবে তার দল লাহোর কালান্দার্স জিতেছে অনায়াসে, করাচি কিংসকে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে। এতে বেঁচে থাকলো পিএসএলে ফাইনালে যাওয়ার আশা।


 

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বৃহস্পতিবার (২২ মে) এলিমিনেটর ম্যাচে করাচির ১৯০ রান ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় সাকিবের দল। বল হাতে এক ওভারে মাত্র ৪ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি।টিম শেইফার্ট ৮ বলে ১৬ করে ফিরলেও করাচিকে উড়ন্ত সূচনা এনে দেন অধিনায়ক ওয়ার্নার। ৫২ বলে ৮ চার আর ৩ ছক্কায় ৭৫ করেন তিনি। শেষ দিকে খুশদিল শাহর ১৪ বলে ২৭ রানে ভর করে ৮ উইকেটে ১৯০ রানের সংগ্রহ দাঁড় করায় করাচি।জবাবে ফখর জামান আর আবদুল্লাহ শফিকের ব্যাটে চড়ে জয়ের ভিত পেয়ে যায় ঘরের দল লাহোর। ফখর ২৮ বলে ৪৭ করে প্যাভিলিয়নে ফেরেন। শফিক ৩৫ বলে ৩ চার আর ৫ ছক্কায় খেলেন ৬৫ রানের ঝড়ো ইনিংস। লঙ্কান কুশল পেরেরা ২৪ বলে ৩০ আর ভানুকা রাজাপাকসে ১২ বলে অপরাজিত ২৩ রানে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।


 

৮ বল হাতে রেখেই জয় তুলে নেয় শাহীন আফ্রিদির দল। সাকিবের ব্যাটিংয়ে নামার দরকার পড়েনি।আজ শুক্রবার (২৩ মে) রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে লাহোর মুখোমুখি হবে ইসলামাবাদ ইউনাইটেডের। প্রথম কোয়ালিফায়ারে তাদের হারিয়ে ফাইনালে উঠেছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।


কমেন্ট বক্স
তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক

তেল পেতে গেঞ্জিতে ফুয়েল কার্ড প্রিন্ট করলেন যুবক