ঢাকা , শুক্রবার, ১০ জুলাই ২০২৬ , ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রিজভীর! সীতাকুণ্ডে শিশু ইরামনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড আলমাস সুপার শপকে গুঁড়াদুধসহ নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আয়-ব্যয়ের হিসাব দেওয়ার নির্দেশ বন্যা-পাহাড়ধসে সামগ্রিক প্রস্তুতি রয়েছে, বড় ধরনের আশঙ্কা নেই : ত্রাণমন্ত্রী আর মুক্তি নয়, মা-বাবার ঘরে ফেরাই এখন তরুণদের ট্রেন্ড লাখো মানুষের ঢল, সম্পন্ন হলো খামেনির জানাজা ৪২ বছরে সর্বোচ্চ বৃষ্টি চট্টগ্রামে ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা ও ভোট কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ৬ দিনে এসেছে ৮৫৪৩ কোটি টাকা রেমিট্যান্স বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার আধুনিক স্বাস্থ্যসেবায় ঢামেকের অবদান জাতীয় গর্বের বিষয়: প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় কারাগারে দাঙ্গায় নিহত ২৩, আহত শতাধিক ‘১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি’ হামে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ চট্টগ্রামে হবে চাইনিজ ইকোনমিক জোন: অর্থমন্ত্রী বান্দরবানে অস্ত্রসহ কেএনএফ সদস্য গ্রেপ্তার ‘আমি যদি মাকে জিজ্ঞেস করতে পারতাম...’

স্যান ডিয়েগোতে বিমান বিধ্বস্তে ৬ জন নিহত, আহত ৮

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ১১:৪৪:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ১২:৫৫:৪৫ অপরাহ্ন
স্যান ডিয়েগোতে বিমান বিধ্বস্তে ৬ জন নিহত, আহত ৮
যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরে ছোট বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে কমপক্ষে ছয়জনের। আহত হয়েছে আরও আটজন। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর রাত পৌনে ৪টার দিকে শহরের এ দুর্ঘটনা ঘটে।শহরের উত্তরপূর্বে মারফি ক্যানিয়ন আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় সেসনা-ফাইভ-ফিফটি বিমানটি। পাইলটসহ ১০জন আরোহী বহনে সক্ষম প্রাইভেট জেট বিমানটিতে দুর্ঘটনার সময় কতজন যাত্রী ছিল, তা এখনও স্পষ্ট নয়।বিমানটি যে বাড়ির ওপর আছড়ে পড়ে, সে বাড়িটিও বিধ্বস্ত হয়েছে। বিমানের আঘাতের পর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ১০টি ভবন। ঘটনাস্থলে পড়ে রয়েছে পুড়ে ছাই হওয়া কয়েকটি গাড়ি।





এ ঘটনায় আহতদের সবাই ওই এলাকার বাসিন্দা। দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়েছে শতাধিক বাসিন্দাকে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।







ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, বিমানটি নিউইয়র্ক সিটির বাইরের তেতারবো বিমানবন্দর থেকে বুধবার রাতে উড্ডয়ন করে। এরপর এক ঘণ্টার জন্য এটি কানসাসের উইচিতিটায় অবতরণ করে। সেখান থেকে সান দিয়েগোর দিকে রওনা দেয়। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে।দুর্ঘটনার শিকার বিমানটি আলাস্কার একটি বেসরকারি কোম্পানির। এটি ১৯৮৫ সালে তৈরি করা হয়।
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

সবুজ বাংলাদেশ গড়তে মেগা পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী