ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

সৌদি আরবে সেলুনে ট্যাটু করা ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৯:২৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৯:২৫:১৬ পূর্বাহ্ন
সৌদি আরবে সেলুনে ট্যাটু করা ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ
সৌদি আরবে ট্যানিং বেড বা আলোকরশ্মি ব্যবহার করে শরীরের রং পরিবর্তন ও ট্যাটু করা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির মিউনিসিপালিটি ও হাউজিং মন্ত্রণালয় স্বাস্থ্যবিধি সংক্রান্ত নতুন এই আইন চালু করেছে। শনিবার (৯ নভেম্বর) এক প্রতিবেদনে গালফ নিউজ এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, নতুন এই আইনটি ১৮০ দিনের মধ্যে কার্যকর হবে। এই আইন মূলত সেলুনে জনস্বাস্থ্য নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে। এর আওতায় সেলুনগুলোতে জীবাণুমুক্তকরণ যন্ত্র রাখা বাধ্যতামূলক করা হয়েছে ও শেভিং রেজর পুনরায় ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।এছাড়া, সৌদি ফুড অ্যান্ড ড্রাগ অথরিটির অনুমোদিত প্রসাধনী ও পণ্যই শুধু সেলুনে ব্যবহারের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়াও, সেবা দেয়ার সময় নাক বা মুখ স্পর্শ করা নিষিদ্ধ ও অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিলে কাজ থেকে বিরত থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

স্বাস্থ্যবিধি রক্ষায় সেলুনে খাওয়া-দাওয়া নিষিদ্ধ ও নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে নারীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই পরিবর্তনগুলো সৌদি আরব পুরুষদের গ্রুমিং সেবা খাত আধুনিকায়ন ও বিনিয়োগবান্ধব করার অংশ হিসেবে বিবেচনা করছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম