ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাত দলের হামলা, আহত ৯

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৪:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৪:১১:০০ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় অ্যাম্বুলেন্সে ডাকাত দলের হামলা, আহত ৯
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাশবাহী একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা মরদেহের সঙ্গে থাকা স্বজনদের মারধর করে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এতে নারীসহ ৯ জন আহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার (২২ মে) রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, এ ঘটনায় এখনও মামলা হয়নি, আটকও হয়নি কেউ।ভুক্তভোগীরা জানান, উপজেলার মুকবুলপুর গ্রামের ছবদর আলী ঢাকা মিরপুর আহসানিয়া ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান। রাতেই ঢাকা থেকে মরদেহ অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।




পথে নাসিরনগরের বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় আগেই ওত পেতে থাকা ডাকাতরা সড়কে গাছ ফেলে গতিরোধ করে। তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করে এবং মরদেহের সঙ্গে থাকা ৯ জনকে পিটিয়ে আহত করে। তাদের মোবাইল ফোন ও লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় মরদেহেও আঘাত করে ডাকাত দল।





আলমগীর মিয়া বলেন, টাকা ও মোবাইল নিয়েছে—দুঃখ নেই। কিন্তু আমার মৃত বাবার লাশের ওপর তারা হামলা করেছে। এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না।নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, যেখানে ডাকাতির ঘটনা ঘটেছে, সেই জায়গাটি অপরাধপ্রবণ এলাকা। অনেক দিন আগেও সেখানে ডাকাতির ঘটনা ঘটেছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা