ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর নিহত হওয়ার আগে তোলা খামেনির জীবনের শেষ ছবি প্রকাশ করল ইরান শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা শেরপুরে আবাসিক ভবনে ট্যাংক স্থাপন করে ডিজেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা সাতসকালে ৬৫৯০ টাকা কমলো স্বর্ণের দাম, ভরি কত? এপ্রিলেও আছে লম্বা ছুটির সুযোগ আসছে ‘ফুয়েল কার্ড’, যে সুবিধা পাবেন ট্রাম্প যুদ্ধ বন্ধের কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও সেনা পাঠাচ্ছে পেন্টাগন বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন ভারতে বাস ও লরির সংঘর্ষে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ১২ স্বাধীনতা দিবসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দৌলতদিয়া ঘাটে বাসডুবি - প্রাণহানি বেড়ে ২৫, শনাক্ত ২৩ যাত্রীর পরিচয়

মধ্যরাতে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:৪৪:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:৪৪:৩০ অপরাহ্ন
মধ্যরাতে বিএনপি-জামায়াত-এনসিপির বৈঠক
চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের মধ্যে বৈঠকে বসেছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বৈঠকে নির্বাচন ও রাজনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাতে রাজধানীর রমনার একটি বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াত আমির শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে বিরাজমান রাজনৈতিক সংকট, তা থেকে উত্তরণের পথ ও নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ নিয়ে আলোচনা হয়। সূত্র জানায়, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব না হলেও, ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে সময় দেওয়ার প্রস্তাবে বিএনপি ও জামায়াত একমত হয়েছে।

তবে দল দুটি এখনও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এদিকে, আজ শনিবার (২৪ মে) বিকেলে বিএনপির সঙ্গে এবং রাতে জামায়াতের সঙ্গে প্রধান উপদেষ্টার পৃথক বৈঠক হওয়ার কথা রয়েছে।

কমেন্ট বক্স