ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

জোয়ারের পানিতে ভেসে গেলো শতাধিক গরু, মৃত অবস্থায় অন্তত ৪১টি উদ্ধার

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০১:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৩:০১:০৫ অপরাহ্ন
জোয়ারের পানিতে ভেসে গেলো শতাধিক গরু, মৃত অবস্থায় অন্তত ৪১টি উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভাটি বলাকী গ্রাম সংলগ্ন খালে জোয়ারের পানির তোড়ে ভেসে গেছে শতাধিক গরু। শুক্রবার (২৩ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪১টি মৃত গরু উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে প্রায় ৬০টি গরু।

স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গোটা গ্রামের পরিবেশ। ভুক্তভোগী কৃষকরা বলছেন, এই ঘটনায় প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা শ্যামল খান জানান, “ভাটি বলাকী গ্রামের চরে খাস খাইয়ে গরু পালন করে প্রায় প্রতিটি পরিবার। খাল পাড়ি দিয়ে গরুগুলো প্রতিদিন চরে যায়, আবার ফিরে আসে। কিন্তু হঠাৎ করে জোয়ারের পানি ও কচুরিপানার চাপ এত বেশি ছিল যে, শতাধিক গরু একসঙ্গে ভেসে যায়।”

ভুক্তভোগী কৃষক মহসিন বলেন, “এমন কিছু হবে তা কল্পনাও করিনি। আমার চারটি গরু হারিয়ে গেছে। এখন আমি নিঃস্ব।” এ সময় তাকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

গ্রামের আরেক কৃষক আবু তালেব সুজন খান জানান, “ভাটি বলাকী গ্রামের প্রায় ২৫-৩০টি পরিবারের পাঁচ শতাধিক গরু রয়েছে। বিকেলে ঘাস খেয়ে ফিরে আসার সময়ই এই বিপর্যয় ঘটে।”

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক মিঠু বলেন, “বিষয়টি শুনেছি। স্থানীয় ইউপি সদস্যকে খোঁজখবর নিতে বলেছি।”

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফয়সাল আরাফাত বিন ছিদ্দিক বলেন, “ঘটনাটি তদন্ত করে দেখছি। আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে আছি।”

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম বলেন, “এখন পর্যন্ত ৩৬টি মৃত গরু উদ্ধারের খবর পেয়েছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে যতটা সম্ভব সহায়তা করা হবে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা