ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ঠুস করে অন্তর্বর্তী সরকারের গদি লড়ে যাবেঃ নুর

  • আপলোড সময় : ১০-১১-২০২৪ ০৯:৫২:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১১-২০২৪ ০৯:৫২:০৭ পূর্বাহ্ন
ঠুস করে অন্তর্বর্তী সরকারের গদি লড়ে যাবেঃ নুর
জনগণের আস্থাভাজন সরকার না হলে ঠুস করে অন্তর্বর্তী সরকারের গদি লড়ে যাবে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, “আপনারা এক-এগারোর পথে হাঁটবেন না। ওয়ান-ইলেভেনের সরকার যেভাবে লেজেগোবরে পাকিয়ে ফেলেছিল, আপনারা তা করবেন না।”শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নেত্রকোনা মোক্তারপাড়া মাঠে তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র, যুব ও পেশাজীবী অধিকার পরিষদ।এখনো চাঁদাবাজি চলছে, চাঁদাবাজি বন্ধ হয় নাই উল্লেখ করে নুরুল হক নুর বলেন, “শুধু চাঁদাবাজির হাতবদল হয়েছে। নৌপথ, সড়কপথ ধরে সব জায়গায় চাঁদাবাজি, দখলবাজি চলছে। এসব কঠোরভাবে বন্ধ করতে হবে। প্রয়োজন হলে সেনাবাহিনী নামিয়ে চাঁদাবাজি বন্ধ করে দিতে হবে।”

দ্রব্যমূল্যের বিষয়ে তিনি বলেন, “দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে। মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই জনগণ যদি খেপে যায়, তবে গদি নড়বড়ে করে দেবে।”আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে নুরুল হক বলেন, “গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, তাদের কোনো জায়গা হবে না। আওয়ামী লীগের যারা আছেন, তাদের দুধ দিয়ে গোসল করে পরিশুদ্ধ হতে হবে। কারণ, গণঅভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের পরিবারের আহাজারি এখনো থামেনি।”

তারুণ্যের এই সমাবেশে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন। নুরুল হক ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী