ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক

ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৩৫:৫৩ অপরাহ্ন
ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কাজের সন্ধানে দিল্লি গিয়ে ফেরার সময় তারা বিএসএফের হাতে আটক হন। পরে বিজিবি তাদের পরিবারের কাছে ফেরত দেয়।

শুক্রবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের পক্ষে ০৩ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এই বৈঠকে নেতৃত্ব দেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফ আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ জন শিশুকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে ফেরত দেয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে কিছু নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার চেষ্টা চলছে এমন খবর পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বিএসএফকে কঠোর বার্তা দেন। এতে জানানো হয়, প্রকৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণ করা হবে না এবং কোনোভাবেই অননুমোদিতভাবে কাউকে ঢুকতে দেয়া হবে না।

এর পর বিএসএফ ২৪ জনের একটি তালিকা পাঠায়, যাদের মধ্যে নারী, শিশু ও পুরুষ সমান সংখ্যক। যাচাই-বাছাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কমেন্ট বক্স