ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৩৫:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৩৫:৫৩ অপরাহ্ন
ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কাজের সন্ধানে দিল্লি গিয়ে ফেরার সময় তারা বিএসএফের হাতে আটক হন। পরে বিজিবি তাদের পরিবারের কাছে ফেরত দেয়।

শুক্রবার (২৩ মে) রাত ১টা ৩০ মিনিটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের পক্ষে ০৩ ব্যাটালিয়নের এসি এসএইচএল সিমতি এবং বিজিবির পক্ষে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন এই বৈঠকে নেতৃত্ব দেন।

ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বিএসএফ আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৮ জন নারী ও ৮ জন শিশুকে বিজিবির কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরে বিজিবি তাদের ক্যাম্পে নিয়ে গিয়ে পরিচয় নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিবারের কাছে ফেরত দেয়।

বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে কিছু নাগরিককে বাংলাদেশে অবৈধভাবে পুশইন করার চেষ্টা চলছে এমন খবর পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম বিএসএফকে কঠোর বার্তা দেন। এতে জানানো হয়, প্রকৃত বাংলাদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে গ্রহণ করা হবে না এবং কোনোভাবেই অননুমোদিতভাবে কাউকে ঢুকতে দেয়া হবে না।

এর পর বিএসএফ ২৪ জনের একটি তালিকা পাঠায়, যাদের মধ্যে নারী, শিশু ও পুরুষ সমান সংখ্যক। যাচাই-বাছাই শেষে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের গ্রহণ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসনাইন বলেন, “যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ বাংলাদেশিকে ফেরত নেওয়া হয়েছে। স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিদের সহায়তায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন