ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন ক্যারিবীয় তারকা

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৫৫:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৪:৫৫:১২ অপরাহ্ন
দ্রুততম ফিফটির বিশ্বরেকর্ড গড়লেন ক্যারিবীয় তারকা
দশ বছর আগের রেকর্ডে ভাগ বসালেন ক্যারিবিয়ান পেসার ম্যাথু ফোর্ড। ওয়ানডেতে সবচেয়ে দ্রুত ফিফটির যে বিশ্বরেকর্ডটি ২০১৫ সাল থেকে এককভাবে ছিল এবি ডি ভিলিয়ার্সের দখলে, সেই রেকর্ডে এখন নতুন সঙ্গী পেয়েছেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে আট নম্বরে নেমে মাত্র ১৬ বলেই ফিফটি করেন ২৩ বছর বয়সী এই টেল-এন্ডার। শেষ পর্যন্ত ১৯ বলে ২ চার ও ৮ ছক্কায় ফোর্ডের ব্যাট থেকে আসে ৫৮ রান। দ্রুততম ফিফটির তালিকায় ডি ভিলিয়ার্সের পাশে জায়গা করে নিলেও, দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এখনও অক্ষুণ্ন রয়েছে প্রোটিয়া কিংবদন্তির দখলে।

২০১৫ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই ১৬ বলে ফিফটির রেকর্ড করেছিলেন ডি ভিলিয়ার্স। ওই ম্যাচেই ৩১ বলে সেঞ্চুরি করে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড গড়েন তিনি। ম্যাচ শেষে তার সংগ্রহ ছিল ৪৪ বলে ১৪৯ রান, যেখানে ছিল ৯ চার ও ১৬ ছক্কার ঝড়। দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাঁড়ায় ৪৩৯, ক্যারিবিয়ানরা গুটিয়ে যায় মাত্র ১৪৮ রানে।

ফোর্ডের ইনিংসেও দেখা গেছে ছক্কার দাপট। তার করা ৫৮ রানের মধ্যে ৫৬-ই এসেছে বাউন্ডারি থেকে, অর্থাৎ ৯৬.৯৫ শতাংশ রানই এসেছে চার ও ছক্কায়। পুরুষদের ওয়ানডে ইতিহাসে যা সর্বোচ্চ বাউন্ডারির শতাংশ। এর আগে এই রেকর্ড ছিল তারই স্বদেশি আন্দ্রে ফ্লেচারের দখলে। ২০০৯ সালে বাংলাদেশের বিপক্ষে ৫২ রানের ইনিংসে ৫০ রান বাউন্ডারিতে নিয়েছিলেন ফ্লেচার, যা ছিল ৯৬.১৬ শতাংশ।

ফোর্ডের ইনিংসটি ক্যারিবীয় ইনিংসের শেষভাগে হাল ধরে বড় সংগ্রহ এনে দেয়। সপ্তম উইকেটে জাস্টিন গ্রিভসের সঙ্গে মাত্র ২৫ বলে ৬৮ রানের ঝড়ো জুটি গড়েন তিনি। গ্রিভস ছিলেন অপরাজিত, ৩৬ বলে ৪৪ রানে। এর আগে কেসি কার্টি করেন ১০৯ বলে ১০২ রান, অধিনায়ক শাই হোপ করেন ৪৯ রান। শেষ পর্যন্ত ৩৫২ রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে ডাবলিনে হওয়া এই ম্যাচে বৃষ্টির হানায় ব্যাটিংয়ে নামতেই পারেনি স্বাগতিক আয়ারল্যান্ড। ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, ওয়ানডেতে দ্রুততম ফিফটির রেকর্ডে এখন যৌথভাবে শীর্ষে আছেন ম্যাথু ফোর্ড ও এবি ডি ভিলিয়ার্স (১৬ বল)। এরপর রয়েছেন সনৎ জয়সুরিয়া, কুশল পেরেরা, মার্টিন গাপটিল ও লিয়াম লিভিংস্টোন, যারা প্রত্যেকে করেছেন ১৭ বলে ফিফটি। আর ক্যারিবিয়ানদের মধ্যে ফোর্ডের পরেই রয়েছেন ক্রিস গেইল (১৯ বল), ড্যারেন সামি (২০ বল), ব্রায়ান লারা (২৩ বল) ও কাইরন পোলার্ড (২৩ বল)।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী

বিশ্বব্যাংক ও আইএমএফের সাথে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী