ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৫:০৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৫:০৯:১৮ অপরাহ্ন
কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ
দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মালকে লিগ্যাল নোটিশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিষয়ক সহ-সম্পাদক রবিউল আউয়াল অন্তর নামের এক নেতার পক্ষে পটুয়াখালীর কলাপাড়ার আইনজীবী জেড এম কাওসার এই লিগ্যাল নোটিশ দেন।



জানা যায়, সম্প্রতি সাদ্দাম মাল অভিনীত ‘রেষা রেষি’ নামের একটি নাটকে আপত্তিকর ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তার চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ অভিযোগ এনে সাদ্দাম মালকে এই নোটিশ দেয়া হয়েছে। এই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নোটিশকারী রবিউল আউয়াল অন্তরের পূর্বের বিভিন্ন কর্মকাণ্ডকে সামনে টেনে নোটিশের সমালোচনা করা হচ্ছে।




লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে, নোটিশ দাতা দীর্ঘদিন ধরে দুর্নীতিবিরোধী কর্মকাণ্ড ও আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রজপাড়া এলাকায় দুর্বৃত্তদের হাতে তিনি অপহৃত হন। এই ঘটনা নিয়ে কলাপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়, যা বর্তমানে তদন্তাধীন রয়েছে।




নোটিশে আরও উল্লেখ করা হয়েছে, অপহরণের ঘটনার পর কলাপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তার কিছু দুর্নীতি সংক্রান্ত বিষয় নিয়ে রবিউল আউয়াল অন্তর একাধিক মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশ নেন। এর প্রেক্ষিতে কুয়াকাটা মাল্টিমিডিয়া ‘রেষা রেষি’ নামক একটি নাটকে ২ মিনিটের একটি খণ্ডচিত্রের মাধ্যমে তার চরিত্র হননের অপচেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে।লিগ্যাল নোটিশে নাট্যাংশটিকে ‘আপত্তিকর’ উল্লেখ করে বলা হয়, এ কারণে নোটিশ দাতার মানহানিসহ ব্যক্তিগত ও সামাজিকভাবে ক্ষতি হয়েছে। অভিযোগপত্রে ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়েছে।





এই নোটিশে কুয়াকাটা মাল্টিমিডিয়া নামের একটি ইউটিউব চ্যানেলের কথা উল্লেখ করা হলেও সেটি কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচারিত হয়নি বলে জানান চ্যানেলটির পরিচালক শুভ কবির। তিনি জানান, সাদ্দাম মাল কুয়াকাটা মাল্টিমিডিয়ার কেউ নয়, এছাড়াও যে নাটকটি ঘিরে অভিযোগ উঠেছে সে নাটকটি আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়ায় প্রচার হয়নি। অভিযোগকারী রবিউল আউয়াল অন্তরকে বিষয়টি তারা জানিয়েছেন।





অভিযোগের বিষয়ে জানাতে চাইলে কনটেন্ট ক্রিয়েটর সাদ্দাম মাল জানান, তারা কোনো গোষ্ঠী বা ব্যক্তিকে টার্গেট করে গল্প তৈরি করেন না। নাটকের গল্প থাকে কাল্পনিক, কাউকে হেয়প্রতিপন্ন করার জন্য কাউকে ইস্যু করে কিছু করেন না। তাদের অভিনয়গুলো যদি কারো জীবনের সঙ্গে মিলে যায়, কেউ যদি মনে করে সে অপরাধী তাহলে তারতো ভালো হয়ে যাওয়া উচিত। নাটকে সমাজের নানা অসংগতি তুলে ধরা হয়।তিনি আরও জানান, তাদের গল্পের মাধ্যমে সমাজের স্থিতিশীলতা যাতে বজায় থাকে সে চেষ্টা সবসময়ই করেন এবং সুস্থ বিনোদন দেয়ার চেষ্টা করছেন।




এ বিষয়ে অভিযোগকারী ছাত্র অধিকারের নেতা রবিউল আউয়াল অন্তরকে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা