ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সুদসহ অক্ষয়কে পারিশ্রমিক ফিরিয়ে দিলেন পরেশ রাওয়াল

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৫:৩১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৫:৪২:৫৫ অপরাহ্ন
সুদসহ অক্ষয়কে পারিশ্রমিক ফিরিয়ে দিলেন পরেশ রাওয়াল
‘বাবু রাও’ চরিত্রে আর দেখা যাবে না পরেশ রাওয়ালকে—এই খবরে ভেঙে পড়েছেন ‘হেরা ফেরি’ ভক্তরা। জনপ্রিয় এই চরিত্র থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তে অনড় থেকেছেন প্রবীণ অভিনেতা। নির্মাতাদের সঙ্গে মতের অমিলের জেরেই এই সিদ্ধান্ত, জানিয়েছেন তিনি নিজেই।

পরেশ রাওয়াল 'হেরা ফেরি ৩'–তে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১৫ কোটি টাকা পেতেন। কিন্তু মাঝপথে সিনেমা থেকে বেরিয়ে যাওয়ায় আইনি জটিলতায় পড়তে হয়েছে তাকে। খবর অনুযায়ী, অক্ষয় কুমারের টিম থেকে তার নামে ২৫ কোটি টাকার একটি আইনি নোটিশ পাঠানো হয়।

নোটিশের কারণ, প্রোজেক্ট ছেড়ে দেওয়ার ফলে প্রোডাকশন হাউজ আর্থিক ক্ষতি এবং শিডিউল জটিলতায় পড়েছে। এর পরিপ্রেক্ষিতে পরেশ রাওয়াল ১১ লাখ টাকার অগ্রিম পারিশ্রমিক ১৫ শতাংশ সুদসহ ফেরত দিয়েছেন।

পরিচালক প্রিয়দর্শন জানান, “আমরা পরেশজিকে নিয়ে একটা প্রোমোও শুট করেছিলাম। হঠাৎ করেই তিনি যোগাযোগ বন্ধ করে দেন। আমরা মিডিয়ার মাধ্যমেই বিষয়টি জানতে পারি।”

অন্যদিকে, সহ-অভিনেতা সুনীল শেঠি এই ঘটনাকে বলেছেন “একটা বড়সড় ধাক্কা।” তিনি বলেন, “আমি আমার ছেলে-মেয়ে আথিয়া ও আহানের কাছ থেকে প্রথম শুনি। আমরা কিছুই জানতাম না।”

রাজু (অক্ষয় কুমার), ঘনশ্যাম (সুনীল শেঠি) ও বাবুভাইয়া (পরেশ রাওয়াল)—এই ত্রয়ীকে ঘিরে গড়ে উঠেছিল ভারতীয় সিনেমার সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত 'হেরা ফেরি' এবং ২০০৬ সালের 'ফির হেরা ফেরি' আজও দর্শকের মুখে হাসি ফোটায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা