ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

সালমানের বাসায় ঢুকতে পারবেন না তারকারাও, লাগবে বিশেষ অনুমতি

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৩:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৩:২২ অপরাহ্ন
সালমানের বাসায় ঢুকতে পারবেন না তারকারাও, লাগবে বিশেষ অনুমতি
বলিউড ভাইজান সালমান খানের ওপর প্রাণনাশের হুমকি গত বছর থেকে দেখা যাচ্ছে। গত বছর এপ্রিলে সালমান খানের অ্যাপার্টমেন্টের জানালা লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এর পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের হাত ছিল বলে প্রমাণ পায় পুলিশ। এরপর নিরাপত্তা বাড়িয়ে দেয়া হয় অভিনেতার।সম্প্রতি নিরাপত্তা বলয় টপকে সালমান খানের বাংলোয় দুই বহিরাগতের প্রবেশ নিয়ে আবারও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আর সেই প্রেক্ষিতেই এবার ভাইজানের বাসায় আরও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলল মুম্বাই পুলিশ।





গত সোমবার এবং মঙ্গলবার পর পর দুইদিন সালমান খানের বাড়িতে ঢোকার চেষ্টা করেন দুই অনুপ্রবেশকারী। প্রথম ঘটনা গত সোমবারের। সেদিন এক নারী ভক্ত কাকভোরে ভাইজানের বাড়িতে ঢুকে পড়েন। ৩২ বছরের সেই নারীর নাম ইশা ছাবড়া। লিফটের সামনে দাঁড়াতেই নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে ধরেন।
 


পরে বান্দ্রা পুলিশের হাতে তুলে দেয়া হয় ওই নারীকে। পরদিন মঙ্গলবার ফের এক ব্যক্তি সকালে সালমানের গ্যালাক্সিতে ঢোকার চেষ্টা করেন। দ্রুত সালমানের নিরাপত্তারক্ষীরা তাকে ধরে ফেলেন। জিতেন্দ্র কুমার সিং নামে ওই ব্যক্তি ছত্তিশগড়ের বাসিন্দা। মুম্বাই পুলিশ দুজনকেই আটক করেছে বলে খবর পাওয়া গেছে। এবার জানা গেল, সালমান খানের বাংলোয় প্রবেশ করার জন্য কড়া নিয়ম জারি করতে চলেছে পুলিশ।




বলিউড মাধ্যম সূত্রে খবর, এবার থেকে ভাইজানের বান্দ্রার গ্যালাক্সিতে ঢুকতে হলে দেখাতে হবে পরিচয়পত্র। এক্ষেত্রে ছাড় পাবেন না বলিউডের তারকারাও। জানা গেছে, আইডি কার্ড দেখালে তবেই বাংলোয় ঢুকতে পারবেন অতিথিরা। সোম-মঙ্গলবারের ঘটনার পরই মুম্বাই পুলিশ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
 




পুলিশ সূত্রে খবর, লাগাতার অভিনেতা যেভাবে খুনের হুমকি পাচ্ছেন এবং যখন-তখন যে কেউ বাংলোয় ঢুকে পড়ছে, তাই পরিস্থিতি সামাল দিতেই আগত অতিথিদের প্রবেশে কড়াকড়ি নিয়ম চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল