ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬ , ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী বাবা ছিলেন জিয়াউর রহমানের সরকারের মন্ত্রী, মেয়ে তারেক রহমানের প্রতিমন্ত্রীর শপথ নিলেন বিএনপির সর্বকনিষ্ট এমপি পুতুল বিএনপির যুগপৎ সঙ্গী ৩ নেতা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে নিজ পাপের প্রায়শ্চিত্ত করুন, রিজওয়ানার উদ্দেশে জুলকারনাইন সবচেয়ে বেশি মন্ত্রী পাচ্ছে কোন বিভাগ, কম কোথায় বিএনপি সরকারের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন ৩ নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান সেই জার্সি পরেই সংসদে হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন খন্দকার মোশাররফ হোসেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান বিএনপির ইচ্ছা অনুযায়ী নির্ধারিত হবে প্রধানমন্ত্রীর বাসভবন: উপদেষ্টা আদিলুর দুর্বল কাঁধে বিশাল দায়িত্ব, বহনের চেষ্টা করবো: মন্ত্রিপরিষদ সচিব ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সমুদ্রবন্দর বিধ্বস্ত দেশ ছেড়ে পালানোর সময় ইউক্রেনের জ্বালানিমন্ত্রী গ্রেপ্তার ওমর সানীর রেস্তোরাঁয় কাস্টমারকে কুপিয়ে জখম মুখ খুললে অনেকের আন্ডারঅয়্যারও খসে পড়ার চান্স আছে, হিসাব করে পাঙ্গা লড়তে আইসেন-ফয়েজ আহমদ তৈয়্যবের ফেসবুক পোস্ট ব্যাঙের বিষ দিয়ে নাভালনিকে হত্যা চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৫ টাঙ্গাইলে প্রাইভেটকার-ভ্যানের সংঘর্ষে নিহত ২

সিলেট সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশ ইন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৩:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:০৩:৫১ অপরাহ্ন
সিলেট সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশ ইন
সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আবারও বাংলাদেশে পুশইন করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৪ মে) সকালে জেলার সনাতনপুঞ্জি সীমান্ত দিয়ে ২১ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় বিএসএফ।

পরে ১৯ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১২ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু।

বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। পরে ভারত থেকে অনুপ্রবেশের সময় সনাতনপুঞ্জি সীমান্ত থেকে ২১ জনকে আটক করা হয়। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে।”

এ বিষয়ে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, “বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, এর আগেও চলতি মাসের ১৪ মে একই উপজেলার আটগ্রাম সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশইন করে বিএসএফ।

কমেন্ট বক্স
গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী

গুমের শিকার সালাহউদ্দিন হলেন স্বরাষ্ট্রমন্ত্রী