ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শান্তির কণ্ঠস্বর ফিলিস্তিনি শিশু 'ইয়াকিন' যোগ দিল শহীদি মিছিলে

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ১১:৫৫:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ১১:৫৫:১৪ পূর্বাহ্ন
শান্তির কণ্ঠস্বর ফিলিস্তিনি শিশু 'ইয়াকিন' যোগ দিল শহীদি মিছিলে
গাজা যুদ্ধের অন্ধকারের মাঝেও একটি কণ্ঠস্বর ন্যায়ের জন্য ডাক দিত—সেটি ছিল 'ইয়াকিন খাদর হামাদ'-এর কণ্ঠ। এই শিশু অল্প বয়সেই গাজায় প্রতিরোধ ও আশার প্রতীকে পরিণত হয়েছিল। ইসরাইলের বেপরোয়া বোমাবর্ষণে এই কণ্ঠস্বরটি চিরতরে স্তব্ধ হয়ে গেল। স্থানীয় ফিলিস্তিনি সূত্রগুলো নিশ্চিত করেছে যে, সাহসী ফিলিস্তিনি শিশু ইয়াকিন গাজার দেইর আল-বালাহ এলাকায় এক ইসরাইলি বিমান হামলায় শহীদ হয়েছে। 






বয়স কম হলেও ইয়াকিন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পরিচিত মুখ ছিল। গাজার শিশুদের অধিকারের জন্য তার কণ্ঠ ছিল সোচ্চার; তাদের সীমাহীন দুর্ভোগের কথা বিশ্বকে জানান দিত এবং সকলকে প্রতিবাদে শরীক হতে বলত। কিন্তু আজ, সে নিজেই এই নৃশংস হত্যাযজ্ঞের এক নতুন শিকারে পরিণত হলো। 





ছোট্ট এই ফিলিস্তিনি শিশুর শাহাদাতের খবর দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে শোক ও ক্রোধের সৃষ্টি করে। অনেকেই এই হত্যাকাণ্ডকে ইসরাইলি সরকারের সেই ধারাবাহিক গণহত্যার অংশ হিসেবে দেখছেন, যা মাসের পর মাস ধরে গাজার নিরপরাধ শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে। 





২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা তার ইতিহাসের সবচেয়ে রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী। একাধিক মানবাধিকার সংস্থার রিপোর্টে জোর দিয়ে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে শিশুদের টার্গেট করছে। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফসহ আন্তর্জাতিক সংস্থাগুলো বারবার এই নৃশংসতার নিন্দা জানিয়েছে। কিন্তু এসব নিন্দা কখনোই গাজার নিরস্ত্র শিশুদের হত্যা থামাতে পারেনি।




'ইয়াকিন হামাদ' আজ সেই হাজার হাজার ফিলিস্তিনি শিশুর দলে যোগ দিল যাদের স্বপ্ন যুদ্ধের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। সে এখন আর তার সমবয়সীদের জন্য চিৎকার করে ডাক দিতে পারবে না, কিন্তু তার নাম এখন প্রতিরোধের প্রতীকে পরিণত হলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা