ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলোও জানানো হবে: আলী রীয়াজ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০১:৪৭:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০১:৪৭:৩৩ অপরাহ্ন
যেসব বিষয়ে ঐকমত্য হবে না, সেগুলোও জানানো হবে: আলী রীয়াজ
রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তবে যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেগুলোও জনসম্মুখে প্রকাশ করা হবে বলে জানান তিনি।রোববার (২৫ মে) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সুশীল সমাজের আলোচনায় সূচনা বক্তব্যে ড. আলী রীয়াজ এসব কথা।তিনি বলেন, প্রথম ধাপের আলোচনায় অনেক বিষয়েই ঐকমত্য তৈরি হয়েছে। এছাড়া যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি করা যাবে না, সেসব বিষয়ও জনসম্মুখে প্রকাশ করা হবে।




জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি বলেন, মানুষের ত্যাগের প্রতি দায় ও দায়িত্বের জায়গা থেকে কাজ করে যাচ্ছি। গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে অমিত সম্ভাবনাকে কাজে লাগিয়ে কমিশনের চূড়ান্ত লক্ষ্য জাতীয় সনদ তৈরি করা। একইসঙ্গে এই চ্যালেঞ্জও অত্যন্ত কঠোর। এই সুযোগটি কাজে লাগাতে হবে। শুধু রাজনৈতিক দল নয়, নাগরিক সমাজের অংশগ্রহণ ব্যতীত সংস্কার কার্যক্রম অগ্রতির সুযোগ নেই।
 

 
ড. আলী রীয়াজ বলেন, প্রথম পর্যায়ে ৩৩টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা হয়েছে কমিশনের। প্রতিটি আলাদা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছি। সেখানে কিছু কথায় একমত হয়েছে, কিছুতে হয়নি। সব বিষয়ে ঐকমত্য হওয়া সম্ভব নয় এটা জানি। যেসব বিষয়ে ঐকমত্য সৃষ্টি হবে না, সেসব বিষয়েও জানানো হবে। ঐকমত্যে পৌঁছাতে না পারা বিষয়ে দ্বিতীয় পর্যায়ে আরও বিস্তর আলোচনা হবে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা