ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

হজযাত্রায় সাগরপথে পাঁচ ব্রিটিশ যুবক, পাড়ি দেবেন সাড়ে ৭ হাজার কিলোমিটার পথ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৩৬:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৩৬:১১ অপরাহ্ন
হজযাত্রায় সাগরপথে পাঁচ ব্রিটিশ যুবক, পাড়ি দেবেন সাড়ে ৭ হাজার কিলোমিটার পথ
হজ পালনে যুক্তরাজ্য থেকে সৌদি আরবের উদ্দেশে পালতোলা নৌকায় যাত্রা করছেন পাঁচ ব্রিটিশ অভিযাত্রীর দল। নৌযান চালানোর পূর্ব অভিজ্ঞতা না থাকলেও, নানা প্রতিকূলতায় পাড়ি দিচ্ছেন প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার পথ। চলতি সপ্তাহেই মক্কায় ভিড়বে দুঃসাহসী হজযাত্রীদের সেই নৌকা। ফিলিস্তিনিসহ বিশ্বের অসহায় এতিম শিশুদের সহায়তায় তহবিল জোগাড়ে এই কঠিন পথ বেছে নেন তারা।





ফিলিস্তিনসহ বিশ্বের অসহায় এতিম শিশুদের সহায়তায় জোগাড় করতে হবে অর্থ। এর জন্য হজ পালনে ঝুঁকির পথ বেছে নেন পাঁচ ব্রিটিশ নাগরিক। তহবিল সংগ্রহে মানুষের নজর কাড়তে উত্তাল সাগরপথে পালতোলা নৌকা নিয়ে সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। কিন্তু নৌযান চালানোর পূর্ব অভিজ্ঞতা নেই কারও, আছে কেবল অদম্য ইচ্ছা শক্তি।




যেই চিন্তা সেই কাজ! ভিডিও বার্তায় বিশ্ববাসীকে আহ্বান জানান, এতিম শিশুদের সহায়তায় তাদের তহবিলে দান করার। এরপর পহেলা এপ্রিল হজের উদ্দেশে ইংলিশ চ্যানেল থেকে শুরু হয় পাঁচ অভিযাত্রীর দুঃসাহসী হজযাত্রা। যুক্তরাজ্য থেকে সৌদি আরবের সাত হাজার ৪০০ কিলোমিটারের নৌরুটে স্বপ্নযাত্রার মাহেন্দ্রক্ষণে আনন্দে ফেটে পরেন একেকজন।





চলতি মাসের শেষ নাগাদ তাদের পালতোলা নৌকা সৌদি আরবে ভিড়বে বলে বার্তা দিয়েছেন তারা। যেই খবর তুলে ধরেছে আরব নিউজসহ বিভিন্ন গণমাধ্যম। এমনকি পাঁচ অভিযাত্রী সামাজিক মাধ্যমেও তুলে ধরছেন নিজেদের চলার পথের চ্যালেঞ্জের গল্প।বৈরি আবহাওয়া, ঝড়ো হাওয়া এবং নৌকা ছিদ্র হওয়াসহ বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করতে হয়েছে ২৭ থেকে ৪৭ বছর বয়সী হজযাত্রীদের। জানান, দুঃসাহসী এ হজযাত্রার আগে নৌযান পরিচালনায় প্রশিক্ষণ নিতে হয়েছে ছয় মাস।এরইমধ্যে তাদের মানবিক সহায়তা ফান্ডে জমা পড়েছে দুই লাখ পাউন্ড বা আড়াই লাখ ডলারের বেশি অর্থ। যা সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও অসহায় বিবেচনায় ফিলিস্তিন, লেবানন, পাকিস্তান, উগান্ডাসহ বিভিন্ন দেশের এতিম শিশুদের মাঝে বিতরণ করবেন তারা।




মানবিক সহায়তায় ঝুঁকির এ ভ্রমণের মধ্য দিয়ে ইসলাম এবং হজযাত্রার আসল সৌন্দর্য বিশ্বে ছড়িয়ে দিতে পারায় উচ্ছ্বসিত পাঁচ ব্রিটিশ হজযাত্রী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে