ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিদ্যুৎ বিভ্রাটে অচল কান উৎসবের শেষ দিন

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৪৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৪৭:২২ অপরাহ্ন
বিদ্যুৎ বিভ্রাটে অচল কান উৎসবের শেষ দিন

বিদ্যুৎ বিভ্রাটে বিপর্যয়ের মুখে পড়ে ফ্রান্সে অনুষ্ঠিত ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের শেষদিন। ব্যাহত হয় চলচ্চিত্র প্রদর্শনী। এতে বিশৃঙ্খলা দেখা দেয় গণপরিবহন, ইন্টারনেট সেবা এবং বিভিন্ন কফি শপ ও রেস্তোরাঁয়। বিদ্যুৎ বিভ্রাটের ঘটনাকে নাশকতা বলছে শহর কর্তৃপক্ষ।ফ্রান্সের দক্ষিণাঞ্চলজুড়ে হুট করেই দেখা দেয় বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট। বিদ্যুৎবিহীন হয়ে পড়ে দেড় লাখের বেশি বাড়ি। বিরূপ প্রভাব পড়ে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবেও। কান শহরের পশ্চিমাঞ্চলের একটি সাবস্টেশনে আগুন লাগার পর শনিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট।

 

 

 

বিদ্যুৎ বিপর্যয়ে কান চলচ্চিত্র উৎসবে দেখা দেয় বিশৃঙ্খলা। বিশেষ করে রেস্তোরাঁগুলোতে বন্ধ হয়ে যায় রান্নাবান্না, অকেজো হয়ে পড়ে কফি মেশিন। বিপাকে পড়ে আইসক্রিম পার্লারগুলো। এছাড়া, এটিএম বুথ অকার্যকর হয়ে পড়ায় লেনদেন নিয়ে বিপাকে পড়েন আগত অতিথিরা।অতিথিদের মধ্যে একজন বলেন, ‘পুরো কান শহরে হাহাকার চলছে। কোথাও কফি নেই, খাবার নেই। রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যায়।’অন্য একজন বলেন, ‘আমরা কোনো কাজই করতে পারিনি। কার্ডে পেমেন্ট বন্ধ। সবার কাছে নগদ অর্থ নেয়া হচ্ছে।’

 

 

 

কানে অংশ নেয়াদের মধ্যে একজনে বলেন, ‘সকাল থেকেই বাসায় বিদ্যুৎ ছিল না। রেডিও বন্ধ, ওভেন চলছিল না। বাসিন্দাদের মধ্যে অস্থিরতা শুরু হয়।’


কমেন্ট বক্স
দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী