ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান গণতন্ত্র মঞ্চের

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৩:৫৫:৩৮ অপরাহ্ন
নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান গণতন্ত্র মঞ্চের
নির্বাচন নিয়ে সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপ চাইল গণতন্ত্র মঞ্চ। ডিসেম্বর না জুলাই—নির্বাচন কবে হবে, তা স্পষ্ট না থাকায় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এ পরিস্থিতিতে দ্রুত নির্বাচনের সময়সূচি ও রোডম্যাপ প্রকাশের আহ্বান জানিয়েছে পাঁচ দলীয় এই জোট।

রোববার (২৫ মে) দুপুরে রাজধানীর তোপখানায় এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চ এই দাবি তোলে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে জোটের নেতারা সরকারের নানা উদ্যোগ ও দৃষ্টিভঙ্গির সমালোচনা করেন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠনের কথা বলা হলেও সরকার তা করেনি। এর ফলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব ক্রমেই বাড়ছে।” একইসঙ্গে তিনি বলেন, “গণতান্ত্রিক প্রক্রিয়ায় পৌঁছাতে হলে জাতীয় পর্যায়ে ন্যূনতম ঐক্য গড়ে তোলা জরুরি।”

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “সরকারকে তার দলনিরপেক্ষ চরিত্র ধরে রাখতে হবে।” তিনি আরও বলেন, “মানবিক করিডর কিংবা চট্টগ্রাম বন্দর—এসব স্পর্শকাতর ইস্যুতে সরকারের একক সিদ্ধান্ত নেয়া ঠিক নয়। প্রয়োজনে জাতীয় ঐক্যের ভিত্তিতে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।”

এছাড়াও উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি তোলেন তিনি। চলতি বছরের মধ্যেই দায়িত্বশীল মহল ও ঘটনার বিচার কার্যক্রম দৃশ্যমান হওয়ারও আহ্বান জানান।

চলমান রাজনৈতিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে গণতন্ত্র মঞ্চের এই বক্তব্য সামনে এলো এমন সময়ে, যখন বিভিন্ন রাজনৈতিক দল ভোটের প্রস্তুতি শুরু করলেও সরকার থেকে এখনো নির্বাচনের আনুষ্ঠানিক সূচি জানানো হয়নি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা