ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা আম্বানির

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৫৭:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৫:৫৭:৪৬ অপরাহ্ন
সেভেন সিস্টার্সে বিশাল বিনিয়োগের ঘোষণা আম্বানির
ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাত রাজ্যে আগামী পাঁচ বছরে ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন ভারতীয় শিল্পপতি ও রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান মুকেশ আম্বানি।

শুক্রবার (২৩ মে) নয়াদিল্লিতে ‘রাইজিং নর্থইস্ট ইনভেস্টর সামিট’-এ অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি। সেদিন সেভেন সিস্টার্স অঞ্চলে বিনিয়োগ বাড়ানো এবং বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দেওয়ার কথা তুলে ধরেন তিনি।

মুকেশ আম্বানি বলেন, “গত চার দশকে উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্যে ৩০ হাজার কোটি রুপি বিনিয়োগ করেছে রিলায়েন্স। এবার আরও ৭৫ হাজার কোটি রুপি বিনিয়োগ করা হবে আগামী পাঁচ বছরে। আমরা এই অঞ্চলকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

রিলায়েন্স সূত্র জানিয়েছে, বিদ্যুৎ খাত, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদন, এবং শত শত কারখানা গড়ে তোলার মাধ্যমে অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারে জোর দেওয়া হবে। জমি অধিগ্রহণ প্রক্রিয়াও শুরু করেছে প্রতিষ্ঠানটি।

এদিকে, রিলায়েন্সের এই নতুন ঘোষণার সঙ্গে সাম্প্রতিক একটি বিষয়ও নতুন করে আলোচনায় এসেছে। কয়েক মাস আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস ‘সেভেন সিস্টার্স’ ও বাংলাদেশের সমন্বয়ে একটি বাণিজ্যিক হাব গঠনের প্রস্তাব চীনের কাছে উপস্থাপন করেছিলেন। ওই ঘটনার পর থেকেই ভারত-বাংলাদেশ সম্পর্ক কিছুটা টানাপোড়নের মধ্য দিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো মনে করছে।

উল্লেখ্য, ভারতের উত্তরপূর্বাঞ্চলের সাত রাজ্য—আসাম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, মেঘালয় ও অরুণাচল প্রদেশকে সমষ্টিগতভাবে ‘সেভেন সিস্টার্স’ বলা হয়। এই অঞ্চল ভৌগলিকভাবে মূল ভারতের সঙ্গে কিছুটা বিচ্ছিন্ন এবং দীর্ঘদিন ধরেই অবকাঠামোগত ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে। তবে গত দুই দশকে সেখানে অনেকটাই স্থিতিশীলতা ফিরে এসেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা