ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৬:১৩:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৬:১৩:০০ অপরাহ্ন
আনুষ্ঠানিকভাবে নতুন কোচের নাম ঘোষণা করল রিয়াল মাদ্রিদ
সবকিছুই ছিল আগে থেকে ঠিকঠাক। গোটা ফুটবল দুনিয়া জানতো যেটা, সেটাই এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল রিয়াল মাদ্রিদ। ইতিহাসের সবচেয়ে সফল ক্লাবটির নতুন কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে জাবি আলোনসোর।

রবিবার (২৫ মে) ক্লাবটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিন বছরের চুক্তিতে রিয়ালের কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন সাবেক এই স্প্যানিশ মিডফিল্ডার। ২০২৫ সালের ১ জুন থেকে শুরু হয়ে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত চলবে তার কোচিং মেয়াদ।

আগামীকাল, ২৬ মে স্থানীয় সময় দুপুর ১২টায় রিয়াল মাদ্রিদ সিটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে জাবিকে ক্লাবের নতুন কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে। এর আগে রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবেন তিনি।

রিয়ালের হয়ে ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত ২৩৬টি ম্যাচ খেলেছেন জাবি। ক্লাবটির হয়ে জিতেছেন ৬টি শিরোপা, যার মধ্যে সবচেয়ে স্মরণীয় ২০১৪ সালের ‘লা দেসিমা’ (দশম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা)। আছে আরও একটি লা লিগা, কোপা দেল রে, সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের ট্রফি। জাতীয় দলের জার্সিতে আছেন ২০১০ বিশ্বকাপ, ২০০৮ এবং ২০১২ ইউরো জয়ের মতো ঐতিহাসিক অর্জনের অংশ।

কোচিং ক্যারিয়ারের সূচনাও রিয়াল মাদ্রিদের যুবদল দিয়ে। ২০১৮-১৯ মৌসুমে বয়সভিত্তিক দলের কোচিংয়ের দায়িত্ব নেওয়ার পর পাড়ি জমান জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনে। সেখানে ক্লাব ইতিহাসে প্রথমবার বুন্দেসলিগা জিতে ইতিহাস গড়েন। এবার ফিরছেন নিজের পুরনো ঘরে, লস ব্লাঙ্কোসদের নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু