ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাবিনার শেষ দেখছেন বাটলার

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৫ ০৬:৫০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৫ ০৬:৫০:০৬ অপরাহ্ন
সাবিনার শেষ দেখছেন বাটলার
হামজা-তপুদের মতো নারী দলেও এশিয়ান কাপ বাছাইয়ের উন্মাদনা চলছে। জুনেই মিয়ানমারে বাছাইপর্ব খেলবেন আফিদা-মারিয়ারা। তার প্রস্তুতিতে জর্ডানে প্রীতি ম্যাচ খেলবে দল। এ উপলক্ষে বাফুফে আজ সংবাদ সম্মেলন করে, যেখানে সবচেয়ে আলোচিত প্রসঙ্গ ছিল সাবিনা খাতুন ও মাসুরা পারভীনের বাদ পড়া।

সাবিনা বাংলাদেশের নারী ফুটবলের কিংবদন্তী, তার নেতৃত্বেই দুইবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে দল। তবুও কোচ পিটার বাটলার তাকে দলে রাখেননি। তার যুক্তি, “সাবিনার অনেক অর্জন আছে, তবে তার সময় শেষের দিকে। মাসুরাও শারীরিকভাবে প্রস্তুত না।” ভুটান লিগে সাবিনার দল ২৮-০ ব্যবধানে জয় পেলেও সেটাকে প্রতিদ্বন্দ্বিতাহীন মনে করছেন কোচ।

কোচ আরও জানান, “দল গঠন অনেক বিষয়ের ওপর নির্ভর করে—পারফরম্যান্স, ইনজুরি, শৃঙ্খলা, এমনকি সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপরও।” সাবিনা-মাসুরা ‘বাটলার হটাও’ আন্দোলনের মুখ ছিলেন, তাই কেউ কেউ মনে করছেন তাদের বাদ দেওয়ার পেছনে কোচের ব্যক্তিগত ইগো কাজ করেছে।

জর্ডান সফরের দলে সিনিয়র ফুটবলার থাকলেও অধিনায়ক করা হয়েছে আফিদা খন্দকারকে। বাটলার বলেন, “নেতৃত্ব কেবল অভিজ্ঞতার নয়, চরিত্র ও গুণাবলির বিষয়।” সংযুক্ত আরব আমিরাত সফরে দুই ম্যাচেই হেরে এসেছিল বাংলাদেশ, তবে একমাত্র গোলদাতা ছিলেন আফিদা।

সাবিনার অনুপস্থিতি নিয়ে আফিদা বলেন, “তিনি কিংবদন্তী, তবে দল গঠনের সিদ্ধান্ত কোচের।” বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ জানান, “দল নির্বাচনে ফেডারেশন হস্তক্ষেপ করে না।”

২৩ জনের মধ্যে ৬০ শতাংশই অনূর্ধ্ব-২০ দলের। বাটলার এটিকে ভবিষ্যতের প্রস্তুতি হিসেবেই দেখছেন। ৩১ মে ইন্দোনেশিয়া ও ৩ জুন জর্ডানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ঘাটতি থাকলেও দলের প্রত্যাশা, মাঠে সেরাটা দেওয়ার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা