ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

নিষেধাজ্ঞা তুলে নিয়ে মদ বিক্রির অনুমতি দিচ্ছে সৌদি আরব

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০১:১৭:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০১:১৭:১৪ অপরাহ্ন
নিষেধাজ্ঞা তুলে নিয়ে মদ বিক্রির অনুমতি দিচ্ছে সৌদি আরব
সৌদি আরব নিয়ন্ত্রিতভাবে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে—দেশটির ইতিহাসে এটি এক উল্লেখযোগ্য পরিবর্তন। সৌদি মিডিয়ার বরাতে জানা গেছে, ২০৩০ এক্সপো ও ২০৩৪ ফিফা বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবেই এই পদক্ষেপ নিচ্ছে দেশটি। বিষয়টি প্রথম প্রকাশ করেছে টার্কি টুডে নামের একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সাল থেকে কঠোর লাইসেন্সিং ব্যবস্থার মাধ্যমে অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে। প্রায় ৭০ বছর আগে, অর্থাৎ ১৯৫২ সাল থেকে সৌদি আরবে অ্যালকোহল নিষিদ্ধ, যা স্থানীয় নাগরিক ও বিদেশিদের জন্য সমানভাবে প্রযোজ্য ছিল।

নতুন কাঠামো অনুযায়ী, দেশব্যাপী প্রায় ৬০০টি নির্ধারিত স্থানে মদ বিক্রি চালু করা হবে। এই স্থানগুলোর মধ্যে রয়েছে পাঁচতারকা হোটেল, বিলাসবহুল রিসোর্ট, কূটনৈতিক জোন, এবং বিভিন্ন পর্যটন উন্নয়ন প্রকল্প—যেমন নিওম, সিনদালাহ আইল্যান্ড এবং রেড সি প্রজেক্ট।

এই উদ্যোগটি সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য হলো অর্থনীতির বৈচিত্র্য আনা এবং তেল নির্ভরতা কমানো। পর্যটন ও বৈশ্বিক বিনিয়োগ আকর্ষণ করতে, সৌদি আরব ধীরে ধীরে কিছু সামাজিক ও অর্থনৈতিক বিধিনিষেধে শিথিলতা আনছে।

তবে, সরকার জানিয়েছে, অ্যালকোহল সংক্রান্ত নিয়ম-কানুন থাকবে কঠোর নিয়ন্ত্রণে। বিক্রি ও ব্যবহার কেবল লাইসেন্সপ্রাপ্ত স্থানেই সীমিত থাকবে এবং স্থানীয়দের জন্য নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বমঞ্চে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে ও আন্তর্জাতিক আয়োজক দেশ হিসেবে সৌদি আরবের ভাবমূর্তি নতুন করে গড়তে এ পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার