ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

হাজতখানার বাথরুমে পড়ে মাথা ফেটেছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০২:২০:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০২:২০:৩৬ অপরাহ্ন
হাজতখানার বাথরুমে পড়ে মাথা ফেটেছে সাবেক মন্ত্রী কামরুল ইসলামের
দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মামলায় আদালতে হাজিরা দিতে এসে হাজতখানার টয়লেটে পড়ে গিয়ে আহত হয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সোমবার (২৬ মে) আদালত চত্বরে এই ঘটনা ঘটে।

পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি এবং রক্তাক্ত অবস্থায় হাজতখানায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে পুলিশের সহায়তায় প্রিজন ভ্যানে করে তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়।

বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট নাসিম মাহমুদ। তিনি জানান, “গত নভেম্বর থেকে কামরুল ইসলাম জেলহাজতে আছেন। এ সময়ের মধ্যে তাঁর ওজন হ্রাস পেয়েছে, তিনি বিভিন্ন রোগে আক্রান্ত, এমনকি পাকস্থলীর ক্যানসারে ভুগছেন। আজ তিনি টয়লেটে পড়ে গিয়ে মাথায় ব্যথা পান এবং তা থেকে রক্তক্ষরণ হয়। পরে হাজতখানায় ব্যান্ডেজ করে তাকে কারাগারের হাসপাতালে পাঠানো হয়েছে।”

সাবেক এই মন্ত্রীর অসুস্থতা ও আদালত প্রাঙ্গণে এমন দুর্ঘটনা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করছেন তার স্বজন ও আইনজীবীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ