ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী ইনুর ১০ বছরের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে প্রসিকিউশনের আপিল সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

পুতিনের হেলিকপ্টারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:২০:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:২০:০৬ অপরাহ্ন
পুতিনের হেলিকপ্টারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্য করে ইউক্রেন একটি হত্যাচেষ্টার পরিকল্পনা করেছিল বলে দাবি করেছে রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, গত ২০ মে কুরস্ক অঞ্চলে পুতিনের সফরের সময় ইউক্রেনের একটি ড্রোন তার হেলিকপ্টারের রুটে হামলার চেষ্টা চালায়।

সোমবার (২৬ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রুশ বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন জানান, “ড্রোনটি যখন প্রেসিডেন্টের হেলিকপ্টারের উড্ডয়নের পথে আসে, তখনই আমাদের প্রতিরক্ষা বাহিনী সেটিকে ধ্বংস করে। এটি একটি পরিকল্পিত হামলার অংশ ছিল।”

তিনি জানান, ২০ মে থেকে ২২ মে পর্যন্ত ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালানো হয়। এসময়ে মোট ১,১৭০টি ড্রোন প্রতিহত করে রুশ প্রতিরক্ষা বাহিনী। শুধু ২০ মে কুরস্ক অঞ্চলে ৪৬টি ড্রোন গুলি করে নামানো হয় বলে দাবি করেন তিনি।

দাশকিন আরও বলেন, “পুতিনের উড়ান চলাকালীন হামলার মাত্রা অনেক বেড়ে যায়। আমাদের একদিকে ড্রোন প্রতিহত করতে হচ্ছিল, অন্যদিকে রাষ্ট্রপতির নিরাপত্তা নিশ্চিত করতে হচ্ছিল।”

প্রেসিডেন্ট পুতিন ওই সপ্তাহে কুরস্ক সফর করেন, যা ছিল মার্চ মাসের পর তার প্রথম এই অঞ্চলে যাত্রা। হামলার ঘটনায় কেউ হতাহত না হলেও, এটি ইউক্রেনের ড্রোন প্রযুক্তির কার্যকারিতা এবং কৌশল নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

রাশিয়ার কর্মকর্তারা বর্তমানে তদন্ত করছেন এটি আসলেই একটি সরাসরি হত্যা প্রচেষ্টা ছিল কিনা, নাকি ইউক্রেনের তরফে একটি মানসিক চাপ সৃষ্টির কৌশল। ইউক্রেনীয় পক্ষ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কমেন্ট বক্স
সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না: ডেপুটি স্পিকার