ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৫৬:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৩:৫৬:৩৬ অপরাহ্ন
আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে সচিবালয় অচল করার ঘোষণা কর্মকর্তা-কর্মচারীদের
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ আজকের (২৬ মে) মধ্যে বাতিল না হলে সচিবালয় অচল করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। একইসাথে, কাল থেকে সিএল (ক্যাজুয়াল লিভ) ছুটি নিয়ে দপ্তরে অনুপস্থিত থাকার সিদ্ধান্তও নিয়েছেন তারা।

সোমবার (২৬ মে) সচিবালয়ের কেন্দ্রীয় চত্বরে অবস্থান নিয়ে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। তিন দিনের আন্দোলনের অংশ হিসেবে আজ সকাল থেকেই শত শত কর্মকর্তা-কর্মচারী অফিসের কাজ ফেলে আন্দোলনে যোগ দেন।

বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা মন্ত্রিপরিষদ বিভাগ ও জন প্রশাসন ভবনের সামনে অবস্থান নেন এবং সচিবালয়ে প্রবেশের প্রধান ফটকগুলো বন্ধ করে দেন। এতে সচিবালয়ের স্বাভাবিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।

সংযুক্ত পরিষদের নেতারা জানান, অধ্যাদেশটির মাধ্যমে সরকারি চাকরিজীবীদের যেকোনো সময় অব্যাহতির সুযোগ রাখা হয়েছে, যেখানে আপিল বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই। এটি মৌলিক অধিকার লঙ্ঘনের শামিল বলে উল্লেখ করেন তারা। নেতারা আরও বলেন, “এ ধরনের কালাকানুন দেশে চলতে পারে না। এটি স্বাধীনতা ও নিরাপত্তার পরিপন্থী।”

তারা হুঁশিয়ারি দেন, আজকের মধ্যে অধ্যাদেশ বাতিল না হলে আগামীকাল থেকে সচিবালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে, তিন দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল সন্ধ্যায় সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হলে তাৎক্ষণিকভাবে তা প্রত্যাহারের দাবি জানিয়ে আজকের কর্মসূচিতে নামেন তারা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, বিতর্কিত এই অধ্যাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা