ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে : সেনাসদর

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৪:৪২:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ০৪:৪২:০৯ অপরাহ্ন
মব ভায়োলেন্সের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর অবস্থানে : সেনাসদর
যেকোনো ধরনের মব তৈরি করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সেনাবাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম। আজ সোমবার (২৬ মে) সেনাসদরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন, “জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে— এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।” তিনি আরও জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও চলমান পরিস্থিতিতে সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে সবার মধ্যে সম্যক ধারণা দিতেই এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের জানমাল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেনাপ্রধানের নির্দেশনায় সেনাবাহিনী চরাঞ্চলসহ দেশের ৬২টি জেলায় কার্যক্রম পরিচালনা করছে। এসব এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম ও জনগণের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ভবিষ্যতে কেউ জানমালের ক্ষতি, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে জড়াতে চাইলে সেনাবাহিনী তা প্রতিহত করতে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। এছাড়া, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং বিদেশি কূটনৈতিক প্রতিনিধি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিতের কাজেও সেনাবাহিনী সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা