ঢাকা , মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬ , ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবল পণ্যবাহী জাহাজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান শেষ পর্যন্ত ঢাকা ১৮ আসন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মান্নার ঢাকায় হালকা শীতের আমেজ চলতি বছরেই যুক্তরাষ্ট্র সফরে যাবেন চীনা প্রেসিডেন্ট ভালোবাসার সপ্তাহ, জেনে নিন কোনদিন কী পালন করা হয় জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ ‘ভিআইপি’ বন্দিরা রবি ও সোমবার ঢাকার ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির

মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০১:২৮:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০১:২৮:৩৫ অপরাহ্ন
মিরপুরে প্রকাশ্যে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মিরপুরে দিনের আলোয় গুলি করে মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫)। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে মিরপুর স্টেডিয়ামের পাশের আব্দুল বাতেন সড়কে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ, র‍্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

আহত মাহমুদুল ইসলাম জানান, তিনি বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে অবস্থিত তার মানি এক্সচেঞ্জ অফিসে যাচ্ছিলেন। পথে স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে ছয়জন দুর্বৃত্ত এসে তার পথরোধ করে। তারা টাকার দাবি জানালে তিনি বাধা দিলে একজন দুর্বৃত্ত তার কোমরের বাঁ পাশে গুলি করে। এরপর তার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে নেয়। পরে সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন বলেন, “আমরা গুলিবিদ্ধ একজন ব্যবসায়ীর বিষয়ে জানতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্তে কাজ চলছে।”

তিনি আরও জানান, আহত ব্যবসায়ীর স্বজনরা জানিয়েছেন তার কাছ থেকে ২২ লাখ টাকা ছিনতাই হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার

পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার