ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

সৌদি আরবে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অস্বীকার কর্তৃপক্ষের

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০২:২৬:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০২:২৬:০০ অপরাহ্ন
সৌদি আরবে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অস্বীকার কর্তৃপক্ষের
সৌদি আরবে মদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে—সম্প্রতি এমন দাবি ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনার ঝড় উঠলেও খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছেন দেশটির এক শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা। সোমবার (২৬ মে) প্রকাশিত ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিষয়টি নিয়ে বিভ্রান্তির শুরু হয় গত সপ্তাহে একটি ওয়াইন-ব্লগে সৌদি আরবে মদের লাইসেন্স দেয়ার সম্ভাবনার কথা উল্লেখ করার পর। এরপর কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করে, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সৌদি সরকার পর্যটকদের জন্য নির্দিষ্ট এলাকায় মদ বিক্রির অনুমতি দেয়ার পরিকল্পনা করছে। তবে এসব খবরের সঙ্গে কোনো নির্ভরযোগ্য সরকারি সূত্র উল্লেখ করা হয়নি।

এই প্রেক্ষাপটে সৌদি সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ‘আরব নিউজ’-কে বলেন, “মদ বিক্রির অনুমতির বিষয়ে সরকারিভাবে কিছুই ঘোষণা করা হয়নি। এই ধারণাটি বিদ্যমান নীতিমালা ও বিধিবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।”

উল্লেখ্য, সৌদি আরব অতীতে কিছু সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করেছে, যার মধ্যে রয়েছে নারীদের গাড়ি চালানোর অনুমতি, সিনেমা হল চালু, পর্যটন ভিসা চালু এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসব আয়োজন। এসব উদ্যোগের মাধ্যমে দেশটি তেলের ওপর নির্ভরতা কমিয়ে বৈচিত্র্যপূর্ণ অর্থনীতির দিকে এগিয়ে যেতে চায়।

তবে এখনো মদ সেবন, পরিবহন ও বিক্রি কঠোরভাবে নিষিদ্ধ রয়েছে। যদিও গত বছর রিয়াদে প্রথমবারের মতো একটি ‘অ্যালকোহল স্টোর’ চালু হয়, তবে সেটি শুধুমাত্র অমুসলিম কূটনীতিকদের জন্য বরাদ্দ, এবং সেখানে বিশেষ অনুমতিপত্র দেখিয়ে সীমিত পরিসরে অ্যালকোহল সংগ্রহ করা সম্ভব।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর