ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬ , ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল খামেনি হত্যার পর মসজিদের উপরে ‘লাল পতাকা’ উত্তোলন করল ইরান, কী বার্তা দিচ্ছে? মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব মোকাবিলায় সরকার প্রস্তুত: প্রতিমন্ত্রী যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি ইরানে অভিযান চার সপ্তাহ পর্যন্ত চলতে পারে: ট্রাম্প অনিশ্চয়তা কাটিয়ে দেশে ফিরছেন মুশফিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, তাপমাত্রা কমার সম্ভাবনা ভয়াবহ বিস্ফোরণে কাঁপছে তেহরান, টালমাটাল ইরান ইরানে হামলা, ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা এবার লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর ব্যাপক হামলা গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটছিল শিশুটি, কথা বলার শক্তিও ছিল না

স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০২:৪৯:৩৫ অপরাহ্ন
স্ত্রীর হাতে চড় খাওয়ার দৃশ্যের ব্যাখ্যা দিলেন ফরাসি প্রেসিডেন্ট
সম্প্রতি স্ত্রীর হাতে চড় খাওয়ার বিষয়টি ‘গুরুতর ঝগড়া’ নয়, বরং স্বামী-স্ত্রীর খুনসুটি—এভাবেই ব্যাখ্যা করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। সোমবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়।

রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম পৌঁছানোর পরপরই এ ঘটনা ঘটে। বিমান থেকে নামার সময়, উড়োজাহাজের দরজা খোলার সঙ্গে সঙ্গে লাল পোশাক পরা এক নারী ম্যাকরনের গালে চড় মারেন। মুহূর্তটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই বিস্মিত হন। পরে জানা যায়, ওই নারী আর কেউ নন—প্রেসিডেন্টের স্ত্রী ব্রিজিত ম্যাকরন।

ভিডিওতে দেখা যায়, চড় খাওয়ার পরপরই কিছুটা অপ্রস্তুত হয়ে আবার বিমানের ভেতরে ফিরে যান প্রেসিডেন্ট। পরে তারা দুজন একসঙ্গে বের হয়ে আসেন। এরপর ক্যামেরার দিকে হাত নাড়েন, হাস্যোজ্জ্বলভাবে করমর্দন করেন উপস্থিত ব্যক্তিদের সঙ্গে।

পরে ঘটনার ব্যাখ্যায় ম্যাকরন হালকা ঠাট্টার সুরে বলেন,
“এটি কোনো বৈশ্বিক বিপর্যয় নয়। স্ত্রীর সাথে রসিকতার মুহূর্ত ছিল এটা। আমাদের মাঝে মাঝে এমন খুনসুটি হয়।”

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ একে মজার খুনসুটি হিসেবে দেখলেও, অনেকেই বলছেন—রাষ্ট্রপ্রধানের এমন মুহূর্ত জনসম্মুখে ঘটলে সেটি কূটনৈতিক প্রটোকলের দিক থেকেও বিবেচ্য বিষয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট

ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট