ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চাঁদনী চক মার্কেটে ঢাবির শিক্ষার্থীদের হেনস্তা-মারধর, গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৪:১০:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৪:১০:৪০ অপরাহ্ন
চাঁদনী চক মার্কেটে ঢাবির শিক্ষার্থীদের হেনস্তা-মারধর, গ্রেপ্তার ৩
রাজধানীর নিউ মার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রীকে হেনস্তা ও অশালীন মন্তব্যের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ব্যবসায়ীদের হাতে মারধরের শিকার হয়েছেন। ঘটনার পর পুলিশ এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাবির জনসংযোগ দপ্তরের উপপরিচালক ফররুখ মাহমুদ।

জানা গেছে, সোমবার (২৬ মে) রাত সাড়ে ৮টার দিকে ঢাবির শিক্ষার্থী শাহেদুল ইসলাম, আয়াজুর রহমান এবং এক নারী সহপাঠী চাঁদনী চক মার্কেটে কাপড় কিনতে যান। দামাদামির একপর্যায়ে দোকানদার ওই ছাত্রীকে উদ্দেশ করে কটূক্তি করেন। প্রতিবাদ জানালে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে শাহেদুল ও আয়াজুরকে মারধর করে। একপর্যায়ে আশপাশের দোকানের লোকজনও জড়ো হয়ে তাদের ওপর হামলা চালায়।

শাহেদুল ইসলামকে একটি কক্ষে আটকে রেখে প্রায় ৪০ মিনিট ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এ সময় তাকে হত্যার হুমকিও দেওয়া হয়। পরে আহত শিক্ষার্থীরা ঢাবির শহীদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঢাবির শিক্ষার্থীরা নিউ মার্কেট থানার সামনে বিক্ষোভ শুরু করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহসহ প্রক্টরিয়াল টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাতনামা ৫০ জন ব্যবসায়ীকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে এবং বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে নিউ মার্কেট থানা পুলিশ।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। একইসঙ্গে ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর এমন হামলার পুনরাবৃত্তি হলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। মঙ্গলবার আহতদের দেখতে মেডিকেল সেন্টারে যান ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা