ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৪:১৬:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৪:১৬:৩০ অপরাহ্ন
নতুন যুদ্ধবিমান তৈরির প্রস্তাবনায় অনুমোদন দিলো ভারত
সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও অর্থায়নে পঞ্চম প্রজন্মের নতুন একটি স্টেলথ যুদ্ধবিমান নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। দেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্পটি গৃহীত হয়েছে ‘অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট’ (এএমসিএ) নামের একটি বৃহৎ কর্মসূচির আওতায়।

সোমবার (২৬ মে) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, “ভারতের আকাশসীমা রক্ষায় ও প্রতিরক্ষা প্রযুক্তিতে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নির্মাণের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।” প্রকল্পটির জন্য বরাদ্দ করা হয়েছে প্রায় ১৫ হাজার কোটি রুপি।

নতুন এই যুদ্ধবিমানটি হবে ভারতের ইতিহাসে প্রথম পূর্ণাঙ্গভাবে নিজস্ব প্রযুক্তিতে নির্মিত পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান। স্টেলথ প্রযুক্তি থাকায় এটি রাডারে ধরা পড়বে না এবং নিঃশব্দে উড্ডয়ন করতে পারবে—যা আধুনিক যুদ্ধক্ষেত্রে বাড়তি সুবিধা প্রদান করবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রকল্পকে 'সামরিক খাতে একটি মাইলফলক' হিসেবে উল্লেখ করে বলেছে, "এই উদ্যোগ ভারতের আত্মনির্ভর সামরিক কৌশলের অংশ। ভবিষ্যৎ প্রতিরক্ষা চাহিদা পূরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

উল্লেখ্য, ভারতের প্রথম নিজস্ব অর্থায়নে নির্মিত যুদ্ধবিমান 'তেজস' তৈরি হয়েছিল ২০১৬ সালে। সেটিও এএমসিএ প্রকল্পের আওতায় নির্মিত। তবে নতুন প্রজন্মের এই যুদ্ধবিমানটি আরও উন্নত প্রযুক্তি ও গতিবেগে সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত যুদ্ধবিমান এফ-২২ র‌্যাপ্টরকেও যেটি ঘণ্টায় ২,০৭৭ কিমি গতিতে উড়তে সক্ষম—সাধারণ মানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান হিসেবে বিবেচনা করা হয়। সেই প্রেক্ষাপটে ভারতের আসন্ন যুদ্ধবিমানকে ‘উন্নততর’ হিসেবে আখ্যায়িত করছেন প্রতিরক্ষা বিশ্লেষকরা।

সূত্র : এনডিটিভি

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল