ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চীনের অবিবাহিতরা কেন বাংলাদেশি মেয়েদের বিয়ে করছে, পেছনে ভয়াবহ গল্প

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৩২:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৩২:১৩ অপরাহ্ন
চীনের অবিবাহিতরা কেন বাংলাদেশি মেয়েদের বিয়ে করছে, পেছনে ভয়াবহ গল্প
বাংলাদেশি নারীদের বিয়ে না করার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস। গত রোববার (২৫ মে) এক সতর্ক বার্তায় তারা জানায়, বাংলাদেশি নারীকে বিয়ে করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা আছে। এই বিয়েকে চীনা দূতাবাস ‘বিদেশি বউ কেনা’ হিসেবে অভিহিত করেছে। বিষয়টি প্রথমে যে কেউ হাস্যরস হিসেবে নেবে। তবে এর পেছনে লুকিয়ে আছে ভয়াবহ এক গল্প।

মঙ্গলবার (২৭ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানায়, চীনের অবিবাহিত পুরুষরা বাংলাদেশ, মিয়ানমার, নেপালসহ আরও কয়েকটি দেশের নারীদের বিয়ে করছে। বিশেষ করে চীনের প্রত্যন্ত গ্রামের পুরুষরা, কারণ দেশটিতে নারীর তুলনায় পুরুষের সংখ্যা অনেক বেশি।

১৯৮০ সালের দিকে চীনে ভ্রুণ হত্যার হার চূড়ান্ত মাত্রায় পৌঁছায়। সেই সময় বহু কন্যা শিশু জন্মের আগেই হত্যা করা হয়। ফলে গ্রামীণ এলাকাগুলোতে মেয়েদের সংখ্যা কমে যায়। যারা সেই সময় জন্ম নিয়েছিল, এখন তারা বিয়ের উপযোগী হয়েছে। কিন্তু মেয়ে কম থাকায় বিয়ের জন্য তারা ভিনদেশি ‘বউ কিনছে’।

বিভিন্ন সূত্র জানায়, ২০২০ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত চীনের প্রায় ৫ কোটি পুরুষ বিয়ে করতে পারবে না। এমন পরিস্থিতিতে মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবিও উঠেছে দেশটিতে।

লুন্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক মিং গাও বলেন, “প্রত্যন্ত ও গ্রামীণ এলাকায় বিয়ের চাহিদা এতটাই বেড়েছে যে, অবৈধ বিয়ের সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। প্রতিবেশী দেশ থেকে শিশু ও মেয়েদের পাচার করে এনে বিয়ে দেওয়া হচ্ছে।”

এই পাচারের অন্যতম টার্গেট এখন বাংলাদেশ ও নেপাল। পাচারকারীরা দরিদ্র পরিবারগুলোর মেয়েদের টার্গেট করছে। বিশেষ করে যারা গ্রামে বাস করে। তাদের স্বপ্ন দেখানো হয় ভালো কাজ ও উন্নত ভবিষ্যতের।

কিন্তু চীনে পৌঁছানোর পর ভিন্ন চিত্র দেখা যায়। মেয়েদের কাগজপত্র কেড়ে নেওয়া হয়। তাদের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর ৫ হাজার থেকে ২০ হাজার ডলারে বিক্রি করা হয় চীনের অবিবাহিত পুরুষদের কাছে। বয়স ও সৌন্দর্যের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হয় মূল্য।

এই ‘বিক্রি’কে বলা হয় বিয়ে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই মেয়েদের কোনো সম্মতি থাকে না। যারা পাচার হয়, তাদের জোরপূর্বক বিয়ে দিয়ে আটকে রাখা হয়। এমনকি সন্তান নিতে চাপও দেওয়া হয়।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ২০১৯ সালেই মিয়ানমারের নারীদের পাচারের ঘটনা তুলে ধরেছিল। এখন দেখা যাচ্ছে, বাংলাদেশ ও নেপালেও ছড়িয়ে পড়েছে এই পাচারকারীদের জাল। চীনা কৃষক ও শ্রমিকদের কাছে কম দামে ‘ভিনদেশি বউ’ পাইয়ে দেওয়ার নামে চলছে এই মানবপাচার। যারা পালাতে চায়, তাদের আটক করে শাস্তি দেওয়া হয় ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা