ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের ১১ কর্মকর্তাকে ডিএমডি হিসেবে পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুরের প্রথম ইউনিট আবরার হত্যাকাণ্ডের দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস প্রধানমন্ত্রীর সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু

ছোট ছেলের বিয়ের খবর দিলেন আসিফ

  • আপলোড সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৩৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০৫:৩৯:০৬ অপরাহ্ন
ছোট ছেলের বিয়ের খবর দিলেন আসিফ
বাংলা গানের যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর বরাবরই ছেলে-মেয়েদের দ্রুত বিয়ে দেওয়ার পক্ষে। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিকবার বাবা-মায়েদের প্রতি সন্তানদের ‘ঠিক সময়ে’ বিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে এসেছেন তিনি।

তবে কেবল আহ্বানেই থেমে থাকেননি এই গায়ক। নিজের সন্তানদের ক্ষেত্রেও সেই সচেতনতার পরিচয় দিয়েছেন। বছর তিনেক আগেই বড় ছেলে শাফকাত আসিফ রণ'র বিয়ে দিয়েছিলেন তিনি। এবার জানালেন ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র’র বিয়ের খবর।

গত জানুয়ারিতেই রুদ্রর বাগদান সম্পন্ন হয়েছে। তবে বিষয়টি এতদিন প্রকাশ্যে আনেননি আসিফ। মঙ্গলবার (২৭ মে) বিকেলে ফেসবুকে ছেলের দুইটি ছবি পোস্ট করে আনুষ্ঠানিকভাবে খবরটি জানান।

আসিফ লেখেন, “আমাদের ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র। একটু ভুলে যাওয়ার রোগ আছে, তবে ইউনিক একটা ছেলে। মূহুর্তেই মানুষের ভালোবাসা অর্জনের বিরল যোগ্যতা তার আছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে এখন বিজনেস শেখার চেষ্টা করছে। সে ভালো ফুটবলারও, তবে ক্যারিয়ারটা সেদিকে যায়নি।”

এরপর ছেলের বিয়ের প্রসঙ্গে আসিফ বলেন, “রুদ্র ২৬ বছরে পা দিল আজ। এটাই তার শেষ স্বাধীন বসন্ত। আগামী ডিসেম্বরেই সে শহীদ হতে যাচ্ছে!” — এমন ব্যতিক্রমী ভঙ্গিতে ছেলের বিয়ের খবর জানিয়ে তিনি বলেন, “বিয়েশাদির সব আয়োজন সম্পন্ন। বাগদান হয়েছে জানুয়ারিতে, তবে তখন বিষয়টি জানানোর অনুমতি ছিল না। এবার গন্তব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা। এর বেশি কিছু বলা যাচ্ছে না।”

সবশেষে ছেলের জন্মদিন ও আগামীর জীবনের জন্য সবার দোয়া চেয়ে আসিফ লিখেছেন, “আজ রুদ্রর শুভ জন্মদিন। সবার কাছে আমার ছেলের সরল ও সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া চাই। শুভ জন্মদিন বাবা, আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম...।”

উল্লেখ্য, আসিফ আকবর সংগীত জগতে যেমন পরিচিত, তেমনি একজন দায়িত্বশীল পিতা হিসেবেও তিনি বারবার আলোচনায় আসেন। সন্তানদের জীবন গঠন, শিক্ষা, এবং সংসার জীবনের জন্য প্রস্তুত করার ব্যাপারে তার সোচ্চার অবস্থান সামাজিক মাধ্যমে প্রশংসা কুড়িয়েছে বারবার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী

রমজানে সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা সরকার মেনে নেবে না: বাণিজ্যমন্ত্রী