ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০২:২০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০২:২০:৪৯ অপরাহ্ন
ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ
ভারতে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গেলো কয়েক দিনে দেশটিতে এক হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

২০২০ সালে বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন কেড়ে নেয় করোনা মহামারী। চীনের উহান থেকে দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। ভয়ংকর সেই করোনা ভাইরাস আবারও নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে প্রতিবেশী দেশ ভারতে।

ভারতের কেন্দ্রীয় কোভিড-১৯ ড্যাশবোর্ড অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। রাজধানী দিল্লীতে অন্তত ১০৪ জন রোগীর দেহে নতুন করে বাসা বেঁধেছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট এনবি.১.৮.১।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দক্ষিণের রাজ্য কেরালা। সেখানে ৪৩০ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ২০৯ জন। এছাড়াও গুজরাটে ৮৩ জন, কর্ণাটকে ৪৭ জন, উত্তর প্রদেশে ১৫ জন এবং পশ্চিমবঙ্গে ১২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

সংক্রমণ বেড়ে যাওয়ার সাথে সাথে বেশকিছু মৃত্যুও দেখতে হয়েছে দেশটিকে। মহারাষ্ট্রে অন্তত চারজন, কেরালায় দুজন এবং কর্ণাটকে একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ভারতের বিভিন্ন গণমাধ্যমে।

এই পরিস্থিতিতে অন্যান্য রাজ্যগুলোকে সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার পাশাপাশি পর্যাপ্ত অক্সিজেন, ওষুধ ও টিকা মজুত রাখার নির্দেশ দেয়া হয়েছে। একইসাথে আতঙ্কিত না হয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্টের কারণে দ্রুত ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে। যদিও অধিকাংশ ক্ষেত্রে উপসর্গ মৃদু, তবুও সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তারা।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু