ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ভাইরাল ‘নতুন নোটের’ ছবির বিষয়ে যা জানা গেল

  • আপলোড সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৫-২০২৫ ০৪:০০:২৫ অপরাহ্ন
ভাইরাল ‘নতুন নোটের’ ছবির বিষয়ে যা জানা গেল

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে আসছে নতুন ডিজাইনের ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট—এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ঈদের আগেই বাজারে মিলবে এই নতুন নোট। তিনি বলেন, “এগুলোয় কোনো ব্যক্তির ছবি থাকবে না। থাকবে আমাদের ঐতিহ্যবাহী স্থাপনা, প্রাকৃতিক সৌন্দর্য ও স্থাপত্য নিদর্শনের ছবি। মসজিদ, মন্দির বা অন্য কোনো ঐতিহাসিক স্থান—সবই থাকবে। এখানে কোনো ধরনের বৈষম্য করা হয়নি।”

এদিকে, নতুন নোট বাজারে আসার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে কিছু নোটসদৃশ ছবি। কিছু ছবিতে দেখা যাচ্ছে তারেক রহমান, ড. ইউনূস কিংবা মাহফুজ আলমের মতো ব্যক্তির মুখাবয়ব, আবার কোনো নোটে কান্তজিউ মন্দিরের ছবি। নেটিজেনরা এসব ছবি নিয়ে কেউ মেতেছেন আগ্রহে, কেউবা ক্ষোভে।

এই বিষয়ে সরাসরি মন্তব্য করতে রাজি হয়নি বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন জানান, “নোটের আসল ডিজাইন এখনই প্রকাশ করা যাচ্ছে না। ভাইরাল হওয়া ছবিগুলো সত্যিও হতে পারে, আবার ভুয়াও হতে পারে।” তিনি আরও বলেন, “ঈদের আগেই বাজারে আসছে ২০, ৫০ ও ১ হাজার টাকার নোট। এর মধ্যে ষাট গম্বুজ মসজিদ, আহসান মঞ্জিল কিংবা সুন্দরবনের ছবি থাকতে পারে।”

বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, নোটের চূড়ান্ত ডিজাইন অত্যন্ত গোপনীয়তার মধ্যে তৈরি করা হয় এবং বাজারে আসার আগ পর্যন্ত তা প্রকাশ করা হয় না। ফলে আসল ডিজাইন কেমন, তা জানতে হলে অপেক্ষা করতে হবে নোট বাজারে আসা পর্যন্ত।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী